বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে ২৬ মার্চ

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ০২ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   264 বার পঠিত

ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে ২৬ মার্চ

আগামী ২৬ মার্চ ঢাকা-জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে এই ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করবেন।

সপ্তাহে ট্রেনটি কতদিন চলবে, সময়সূচি, ভাড়া, ইমিগ্রেশন এবং ট্রেনের নাম এখনও ঠিক হয়নি। পরবর্তী সময়ে দুই দেশের রেল মন্ত্রণালয়ের আলোচনায় তা ঠিক করা হবে।

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরু করতে গত বছর বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রেলপথ পুনর্নির্মাণ করা হয়। এই পথে ১৯৬৫ সাল পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল ছিল। সেই বছর ভারত-পাকিস্তান যুদ্ধে ট্রেন যোগাযোগ বন্ধ হয়। গত বছরের ১৭ ডিসেম্বর পণ্যবাহী ওয়াগন চলাচলের মাধ্যমে রেল যোগাযোগ ৫৫ বছর পর চালু হয়। গত ২১ ফেব্রুয়ারি রেল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ভারত সফরে যান ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চলাচল শুরুর বিষয়টি ঠিক করতে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মার্চ ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997