শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

এনা :   |   রবিবার, ২৩ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1075 বার পঠিত

সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে দলটির সাধারণ সম্পদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন বিকালে নির্বাচনী অধিবেশনে শীর্ষ দুই পদে তারা নির্বাচিত হন।
সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ঘোষণা করেন।
বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক।
এই পদেও বিকল্প কোনো নাম প্রস্তাব না আসায় সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।
অন্যদিকে শেখ হাসিনার প্রস্তাবে ও কাউন্সিলরদের কণ্ঠভোটে দলটির সভাপতি মন্ডলির সদস্য নির্বাচিত হয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, সাহারা খাতুন, ফারুক খান, মান্নান খান, রমেস চন্দ্র সেন ও পিযুষ ভট্টাচার্য।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
দলটির অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচ এম আশিকুর রহমান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997