শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না: হাসান মাহমুদ

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৫ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   930 বার পঠিত

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না: হাসান মাহমুদ

ফাইল ছবি

রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ।

এ ছাড়া রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আন্দোলনকারীরা অতি উদ্বেগ প্রকাশ করছেন বলেও দাবি করেন তিনি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নবায়নযোগ্য শক্তির পরিকল্পনা, কর্মপন্থা ও লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রটি আলট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতির মাধ্যমে স্থাপন করা হচ্ছে। অর্থাৎ এ পরিকল্পনার মাধ্যমে এটি স্থাপন করা হলে সুন্দরবনের কোনো ক্ষতির সম্ভাবনা নেই।’

নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ২০২১ সালে ১০ শতাংশ এবং ২০৪১ সালে ১১ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। কিন্তু আমি এতে সরকারের সঙ্গে একমত নই। কারণ নবায়নযোগ্য শক্তির মাধ্যমে ২০২১ সালে যদি ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলে ২০৪১ সালে কেন আরও বাড়ানো যাবে না? এ ক্ষেত্রে আমাদের এ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়াতে হবে।’

হাছান মাহমুদ বলেন, ‘সরকারের বাইরে থেকে অনেক কিছুই দাবি করা যায়। তবে সরকার পরিচালনা করলে জনগণের সাধ ও সাধ্যের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন ঘটাতে হয়। উন্নয়ন করার অধিকার আমাদের আছে। আমাদের দেশে ক্ষুধা দারিদ্র্য হচ্ছে বড় সমস্যা; কিন্তু উন্নত দেশের সমস্যাগুলো আমাদের চেয়ে একেবারে ভিন্ন। আমাদের দেশে বায়োগ্যাসের ব্যবহার রয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। তাই বায়োগ্যাসের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশের প্রাকৃতিক ক্ষয়ক্ষতি কমাতে হবে।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাতের সভাপতিত্বে সভায় আলোচনা করেন স্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল আসলাম সিকদার, খ্রিস্টান এইডের সাকিব নাবি, গবেষক এম শামসুদ্দোহা প্রমুখ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997