>>

নজর কেড়েছেন শ্রীদেবী কন্যা

এনা অনলাইন :   |   শুক্রবার, ০১ জুন ২০১৮   |   প্রিন্ট   |   640 বার পঠিত

নজর কেড়েছেন শ্রীদেবী কন্যা

বলিউডে এখনও সিনেমা মুক্তি পায়নি। তবুও তিনি বলিউড পাড়ার জনপ্রিয় তারকা। শ্রীদেবীর মেয়ে হিসেবে আলোচিত হয়েছেন তিনি। কিন্তু শ্রীদেবী চাইতেন মেয়ে জাহ্নবী কাপুর নিজ পরিচয়ে বড় হোক। কিছুদিন আগেই সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী।‘ধাড়াক’ নামের ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। কিন্ত যার অনুপ্রেরণায় সিনেমায় পা রেখেছেন, সেই মা শ্রীদেবী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।মায়ের মৃত্যু শোক কাটিয়ে এখন কাজ নিয়েই ব্যস্ত আছেন জাহ্নবী কাপুর। বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এর প্রচ্ছদের জন্য সম্প্রতি ফটোশুটে অংশ নিয়েছিলেন জাহ্নবী। এবার দেখা গেলো ভোগ প্রচ্ছদে নজরকাড়া গ্ল্যামার নিয়ে হাজির হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।

4

২১ বছর বয়সী জাহ্নবী সম্প্রতি মুম্বাইয়ের ডোম ইন্টার-কনটিনেন্টাল মেরিন ড্রাইভে ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন। এর আগে তিনি তার প্রয়াত মায়ের সঙ্গে পিপল ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছিলেন। এবার মাকে ছাড়া ভোগ এর ফটোশুট করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

1

এবার ভোগ প্রচ্ছদের কিছু ছবি প্রকাশ হয়েছে। সেখানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে জাহ্নবী কাপুরকে। গ্ল্যামারাস জাহ্নবী নজর কেড়েছেন ভোগ প্রচ্ছদে। এদিকে সিনেমায় অভিষেকের অপেক্ষাও শেষ হতে যাচ্ছে শ্রীদেবী কন্যা জাহ্নবীর।

3

২০১৬ সালে মুক্তি পাওয়া মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘ধাড়াক’ আগামী জুলাইয়ের ২০ তারিখে মুক্তি পেতে যাচ্ছে। করণ জোহরের ধর্ম প্রোডাকশন থেকে প্রযোজিত জাহ্নবীর প্রথম সিনেমায় তার বিপরীতে দেখা যাবে শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাট্টারকে।

2

 

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুন ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জমকালো সমাপনী
(858 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997