বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বছর শুরুর বলিউড সিনেমা

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮   |   প্রিন্ট   |   881 বার পঠিত

বছর শুরুর বলিউড সিনেমা

নতুন বছরের শুরুতেই বলিউডে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। এসব সিনেমা নিয়ে প্রচারণাও শুরু হয়েছে। জেনে নিতে পারেন জানুয়ারিতে বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা।নতুন বছরের প্রথম সপ্তাহে বলিউডে মুক্তি পাচ্ছে ভূতের ছবি। বিক্রম ভাট পরিচালিত ‘১৯২১’ ছবিটি মুক্তি পাবে ৫ জানুয়ারি। অভিনয় করেছেন কর্ণ কুন্দ্রা ও জারিন খান।

গেলো বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবার কথা ছিল সাইফ আলী খান অভিনীত ‘কালাকান্দি’। সেন্সরবোর্ড ছবিটিকে আটকে দিলে মুক্তি পিছিয়ে যায়। আগামী ১২ জানুয়ারি মুক্তি পেতে পারে ছবিটি।একই দিনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মুক্কাবাজ’ নামের আরেকটি সিনেমা। পরিচালক অনুরাগ কাশ্যপের এই ছবিটিতে অভিনয় করেছেন- কুমার সিংহ, জিমি শেরগিল, রাজেশ তৈলাং, রবি কিষাণ।

2

নতুন বছরের প্রথম বলিউড থ্রিলার ছবি মুক্তি পাওয়ার কথা ১৯ জানুয়ারি।কুশল শ্রীবাস্তব পরিচালিত এই ছবির নাম ‘ভদকা ডায়েরিজ’। অভিনয় করেছেন রাইমা সেন, মেনন ও মন্দিরা বেদী।বিগ বাজেটের ছবি ‘আইয়ারি’ মুক্তি পাবে আগামী ২৬ জানুয়ারি। নীরাজ পাণ্ডে পরিচালিত ছবিটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, সিদ্ধার্থ মালহোত্র ও রাকুলপ্রীত সিংহ। একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। ছবিটিতে আরো অভিনয় করেছেন রাধিকা, সোনম কাপুর। এখন দেখার অপেক্ষা বছরের শুরুতে বক্স অফিসে সাফল্য পায় কোন সিনেমা?

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জমকালো সমাপনী
(814 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997