>>

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   931 বার পঠিত

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন মঙ্গলবার।
বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। খবর বাসসের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭-১০ এপ্রিল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিন ভারত সফর করেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল পৌনে ৫টায় নয়াদিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশন ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে সেখানে বিদায় জানান ভারতের ভারী শিল্প ও সরকারি প্রতিষ্ঠান বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকায় ভারতীয় হাইমিশনার হর্ষবর্ধন শ্রীংলা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ফেরার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

জমকালো সমাপনী
(857 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997