শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

উত্তরা, গুলশান, মহাখালী, বসুন্ধরা থেকে ২ কোটি ৯ লাখ টাকার আইফোন জব্দ

এনা অনলাইন :   |   শনিবার, ১৯ মে ২০১৮   |   প্রিন্ট   |   684 বার পঠিত

উত্তরা, গুলশান, মহাখালী, বসুন্ধরা থেকে ২ কোটি ৯ লাখ টাকার আইফোন জব্দ

রাজধানীর উত্তরা, গুলশান, মহাখালী, বসুন্ধরা থেকে ২ কোটি ৯ লাখ টাকার  ২৬২টি আইফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।শনিবার দিনব্যাপী রাজধানীতে শুল্ক গোয়েন্দা একাধিক টিম অভিযান চালিয়ে আইফোনগুলো জব্দ করে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।তিনি বলেন, রাজধানীতে অবৈধ আইফোন বিক্রি হচ্ছে এমন অভিযোগ অনেক দিনের। এরপর থেকে অবৈধ আইফোন জব্দ করতে রাজধানীজুড়ে অভিযান চালানো হয়। এসব আইফোন আমদানিকারকদের থেকে না কিনে চোরাইভাবে নিয়ে আসা হয়। ফলে তারা শুল্ক ফাঁকি দিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা যেসব আইফোন জব্দ করেছি সেগুলোর কোনও বৈধ কাগজ নেই। আর এ কারণেই আমরা এসব জব্দ করেছি।এদিকে সকালে পান্থপথের বসুন্ধরা সিটি মার্কেট থেকে মোবাইল ফোন জব্দ করে বের হয়ে আসার পথে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের রোষানলে পড়েন এডিজি জিয়া উদ্দিনসহ শুল্ক গোয়েন্দার বেশ কয়েকজন কর্মকর্তা। তাদের নিরাপত্তায় শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন র‌্যাব ও পুলিশ সদস্যরা। এসময় বসুন্ধরা সিটির সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এতে পুরো এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পাশাপাশি প্রায় কয়েক ঘণ্টাজুড়ে বসুন্ধরা সিটিতে থাকা ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক।

পরে জব্দ আইফোনগুলো ফেরত নিতে বসুন্ধরা গ্রুপের অ্যাডমিন অফিসার মোহাম্মদ আলী, বসুন্ধরা মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি বোরহান উদ্দিন ও এডিজি জিয়া উদ্দিনসহ শুল্ক গোয়েন্দারা কয়েক ঘণ্টা বৈঠক করেন।এসময় বোরহান উদ্দিন বলেন, বিনা নোটিশে শুল্ক গোয়েন্দারা আমাদের মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে কোটি টাকার মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। তারা স্থানীয় পুলিশকে কিছু না জানিয়েই এ অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তারা কোনও কাগজপত্র দেখাননি। ক্রেতা ও বিদেশ থেকে আসা মানুষদের কাছ থেকে ফোনগুলো কেনে, তাদের কাছে সেই কাগজও আছে। কিন্তু আমদানিকারকের মাধ্যমে তারা কেনেননি।এসময় শুল্ক গোয়েন্দার এডিজি জিয়া উদ্দিন বলেন, বৈধভাবে তিনি তার অপারেশন পরিচালনা করেছেন। দোকানিরা বৈধ কাগজ দেখাতে পারেনি তাই তিনি ফোন জব্দ করেছেন। বৈধ কাগজ দেখাতে পারলে জব্দ মোবাইল ফোন ফেরত দেয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৯ মে ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997