শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে ফেসবুক গুগল ও ইউটিউবকে

এনা অনলাইন :   |   শুক্রবার, ২৮ জুন ২০১৯   |   প্রিন্ট   |   1121 বার পঠিত

ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে ফেসবুক গুগল ও ইউটিউবকে

নতুন ভ্যাট আইন কার্যকর হলে ফেসবুক, গুগল, ইউটিউবের মতো প্রতিষ্ঠানকেও মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হবে। তাই ভ্যাট নিবন্ধন নিতে এসব প্রতিষ্ঠানকে ভ্যাট এজেন্ট নিয়োগের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে এনবিআর।

নির্দেশনায় বলা হয়, আগামী ১ জুলাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ কার্যকর হতে যাচ্ছে। এ আইন অনুযায়ী, অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহকৃত সেবা এবং ইলেকট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক দিতে হবে। এজন্য প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে। তাই অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন এবং ইলেকট্রনিক সেবা সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে ভ্যাট এজেন্ট নিয়োগ করে ভ্যাট নিবন্ধন নেয়ার জন্য লিখিতভাবে অনুরোধ করতে তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।

এনবিআরের নির্দেশনায় ইলেকট্রনিক সেবাদাতা বলতে ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, ভয়েস, বিজ্ঞাপন ও অনুরূপ যেকোনো সেবাকে বোঝানো হয়েছে।

ভ্যাট এজেন্ট নিয়োগের বিষয়ে নতুন ভ্যাট আইনে বলা হয়েছে, কোনো অনাবাসিক ব্যক্তি বাংলাদেশের কোনো নির্দিষ্ট স্থান থেকে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করলে তাকে একজন ভ্যাট এজেন্ট নিয়োগ করতে হবে। ভ্যাট এজেন্ট অনাবাসিক ব্যক্তির সব দায়দায়িত্ব এবং কার্যাবলি পালন ও সম্পাদন করবেন এবং আরোপিত কর, জরিমানা, দণ্ড ও সুদসহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য তিনি অনাবাসিক ব্যক্তির সঙ্গে যৌথভাবে ও পৃথকভাবে দায়বদ্ধ থাকবেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997