এনা অনলাইন : | শনিবার, ০৪ আগস্ট ২০১৮ | প্রিন্ট | 1240 বার পঠিত
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক্সপো মেকারের আয়োজনে চলছে ২০তম ল্যাপটপ মেলা। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। মেলায় মোট ছয়টি প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল আছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সাথে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। আছে স্ক্র্যাচ কার্ড, র্যাফেল ড্রতে উপহার জেতার সুযোগ। তথ্যপ্রযুক্তিতে অনেকদূর এগিয়েছি। যে কারণে এখন আর ল্যাপটপ মেলা শুধু বিকিকিনিতে সীমাবদ্ধ নেই। এখন মেলাগুলো একেকটা ইনোভেশন জোন হিসেবেও কাজ করছে। এখন নতুন নতুন পণ্য আসছে, যেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এমন পণ্য আসছে বলেই দিন দিন ল্যাপটপ, ট্যাবলেটের চাহিদা বাড়ছে। এগুলো সম্পর্কে জানান দেয়াও মেলার উদ্দেশ্য। যা এক্সপো মেকার ধরে রেখেছে। তাই তারা করতে পারছে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আরো বলেন, আমরা যখন দেশে প্রথম কম্পিউটার মেলা শুরু করি তখন মানুষকে শুধু দেখাতাম এটা মাউস, এটা কিবোর্ড, এগুলো দিয়ে এই এই কাজ হয়। কিন্তু এখন সেই দিন বদলেছে। এখন নতুন প্রযুক্তি দেখাতে পারলে এমনিতেই ক্রেতা পায় তারা। যদি কম্পিউটার নির্মাতা ব্র্যান্ডগুলো মনে করে দেশে তাদের পণ্য সংযোজন করে, এখান থেকে অন্য দেশগুলোতে রফতানি করে তারা ভালো করতে পারবে, তাহলে তারা যেন দেশে কারখানা স্থাপন করে। ইতোমধ্যে ওয়ালটন দেশে তৈরি কম্পিউটার পণ্য নেপাল ও নাইজেরিয়াতে রফতানি শুরু করেছে বলেও জানান। মেলাকে সারা দেশে ছড়িয়ে দেয়ার ব্যাপারে এক্সপো মেকারকে সব ধরনের সহোযাগিতা দেয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এবারের মেলার স্পন্সর এফোরটেক। মেলাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। মেলাতে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার, আসুস, ডেল, এইচপি, লেনেভো ছাড়াও অংশ নিচ্ছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফ। দেশীয় একমাত্র কম্পিউটার নির্মাতা ব্র্যান্ড ওয়ালটনও আছে এবারের মেলায়। পরিবেশক প্রতিষ্ঠান হিসেবে অংশ নিচ্ছে স্টার টেক, গ্লোবাল ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিস। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রির সাথে মূল্যছাড় ও উপহার দিচ্ছে। আছে স্ক্র্যাচ কার্ড, র্যাফল ড্রতে উপহার জেতার সুযোগ। মেলায় মোট ছয়টি প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল থাকছে।
এইচপির ল্যাপটপে অফার
মেলায় এইচপি ব্র্যান্ডের যেকোনো ল্যাপটপ কিনলে নিশ্চিত চার উপহার পাওয়া যাবে। উপহার হিসেবে পাওয়া যাবে এন্টিভাইরাস, মাউস, কিবোর্ড প্রটেক্টর ও ল্যাপটপ ক্লিনার। এ ছাড়া কোর আই সেভেন ও কোর আই ফাইভ প্রসেসরের ল্যাপটপের সাথে বাড়তি উপহার হিসেবে মিলবে পাওয়ার ব্যাংক। গ্রাহকদের জন্য আরো রয়েছে স্ক্র্যাচ কার্ড সুবিধা। যা থেকে মিলবে মনিটর, স্পিকারসহ নানা উপহার।
ডেল ল্যাপটপে অফার
ডেল ব্র্যান্ড মেলায় দিচ্ছে মূল্যছাড়। এ ছাড়াও ‘ডেল বর্ষা অফার’ দিচ্ছে ব্র্যান্ডটি। যেখানে প্রতিটি লাপটপের সাথে রয়েছে নিশ্চিত হিসেবে টি-শার্ট, ছাতা বা পাওয়ার ব্যাংক। এ অফারে ব্র্যান্ডটির সেলরেন ও পেন্টিয়াম ল্যাপটপের সাথে টি-শার্ট, কোর আই থ্রি ল্যাপটপের সাথে ছাতা এবং কোর আই ৫ এবং ৭ ল্যাপটপের সাথে একটি পাওয়ার ব্যাংক উপহার। ল্যাপটপ মেলায় বেশ কয়েকটি নতুন ল্যাপটপ নিয়ে এসেছে ডেল। এই ছাড় অফার আজ পর্যন্ত চলবে।
আসুস ল্যাপটপে অফার
মেলায় এলো আসুসের মিডরেঞ্জ সিরিজের নতুন ল্যাপটপ ভিভোবুক এক্স৫০৫বিপি। এই সিরিজের ৪টি ভিন্ন মডেল পাওয়া যাচ্ছে ৩৫,৫০০ টাকা থেকে শুরু করে ৪৩,০০০ টাকা পর্যন্ত। দারুণ সব ফিচারে এসেছে এক্স ৪০৭ ও এক্স ৫০৭ এর নতুন কনফিগারেশনের ল্যাপটপ। মাত্র ১.৫ কেজি ওজনের এই ল্যাপটপটি ইন্টেল সেলেরন থেকে শুরু করে কোর ই৫ প্রসেসরসহ পাওয়া যাচ্ছে। এর দাম ২৪,০০০ টাকা থেকে শুরু করে ৪৯,৩০০ টাকা পর্যন্ত। আসুসের নতুন গেমিং সিরিজের নোটবুক আসুস টাফ এফ এক্স ৫০৪। মূল্য ৮১,০০০ টাকা থেকে ১০৫,৫০০ টাকা পর্যন্ত।
রিপাবলিক অফ গেমারস সিরিজের নতুন আকর্ষণ ৮ম প্রজন্মের কফিলেক প্রসেসরসহ আরওজি স্ট্রিক্স হিরো আর স্কার এডিশনের। ডিজাইন ও কনফিগারেশন ভেদে ল্যাপটপগুলোর দাম ১,০৩,০০০ টাকা থেকে ১,৩০,০০০ টাকা পর্যন্ত।
মেলায় আসুসের কনভার্টিবল ল্যাপটপেও এসেছে নতুন অনেকগুলো মডেল। আসুসের ভিভোবুক ফ্লিপ ও জেনবুক ফ্লিপ দু’টি কনভার্টিবল সিরিজই ৩৬০ ডিগ্রিতে ঘুরিয়ে ইচ্ছে মতো ব্যবহার সম্ভব। থাকছে দারুণ টাচ স্ক্রিন অভিজ্ঞতাসহ ডিজাইন ও কনফিগারেশন ভেদে ল্যাপটপগুলোর মূল্য পড়বে ৩৪,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা পর্যন্ত। আসুসের প্রতিটি ল্যাপটপে থাকছে জেনুইন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সাথে থাকছে আসুসের নিজস্ব আই কেয়ার টেকনোলজি। বাংলাদেশে একমাত্র আসুসই দিচ্ছে ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা। মেলা উপলক্ষে আসুসের নোটবুকে থাকছে ‘শিওর শট’ অফার। ক্রেতারা মেলা থেকে আসুসের যেকোনো মডেলের ল্যাপটপ কিনেলেই পাচ্ছেন এলইডি টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, স্মার্টফোন, রাউটারসহ আরো অনেক আকর্ষণীয় উপহার।
ওয়ালটন ল্যাপটপে অফার
ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপে মডেলভেদে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। ল্যাপটপ ছাড়াও প্রতিটি পণ্যে উপহার হিসেবে আছে মাউস, কিবোর্ড, পেনড্রাইভ এবং মোবাইল ফোন ফ্রি জিতে নেয়ার সুযোগ। প্রিলুড, প্যাশন ও ট্যামারিন্ড সিরিজের যেকোনো মডেলের সেলেরন অ্যাপোলো লেক, পেন্টিয়াম কোয়াড-কোর, কোর-আইথ্রি, কোর-আইফাইভ এবং কোর-আইসেভেন প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপ ক্রয়ে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ক্রেতারা উপহার হিসেবে মাউস, পেনড্রাইভ ও ফিচার ফোন পাবেন। ওয়ালটনের এই ক্যাটাগরির ল্যাপটপের সর্বনি¤œ মূল্য ১৯ হাজার ৯৯০ টাকা থেকে সর্বোচ্চ ৫৪ হাজার ৫৫০ টাকা। অন্য দিকে কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের ডিজাইন, সিমুলেশন অ্যান্ড গেমিং ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের পাশাপাশি থাকছে মাউস, পেনড্রাইভ ও স্মার্টফোন ফ্রি। দুই মডেলের এসব ল্যাপটপের রেগুলার দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৫০ ও ৭৯ হাজার ৯৫০ টাকা। পেন্টিয়াম, কোর-আইথ্রি ও কোর-আইফাইভ প্রসেসরসমৃদ্ধ ওয়ালটন ডেস্কটপ কিনলে ক্রেতারা ৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এ ক্ষেত্রে ফ্রি গেমিং মাউস ও কিবোর্ড পাবেন ক্রেতারা। মেলায় ওয়ালটনের দুই মডেলের মনিটর ক্রয়ে ৯ শতাংশ এবং মাউস, কিবোর্ড ও পেনড্রাইভ ক্রয়ে সর্বোচ্চ ১৪ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ডিসকাউন্ট ও উপহারের এ সুযোগ শুধু মেলা থেকে কেনা পণ্যে উপভোগ করা যাবে।
ইউগ্রিনের অ্যালেক্সা স্পিকার
ল্যাপটপ মেলায় ইউগ্রিন এবং জিজিএমএম নামক চীনা দু’টি ব্র্যান্ডের আছে প্রচুর এক্সেসরিজ, ডেটা ক্যাবল, ক্যাবল সামলানোর জন্য নানাবিধ ক্লিপ ও অ্যাডাপ্টার নিয়ে হাজির হয়েছে। ছোটখাটো স্পিকারটির সাউন্ড খুবই বেশি, একটি রুমের সবাই সুন্দরভাবে গান শুনতে পারবেন। ব্লু-টুথের মাধ্যমে গান শুনা যাবে অন্তত ৬ ঘণ্টা। স্পিকারটির মূল চমক, অ্যামাজন অ্যালেক্সার উপস্থিতি। এর ফলে স্পিকারটির মাধ্যমে ভয়েস কমান্ড দিয়েই সেরে ফেলা যাবে অনেক কাজ। মূল্য চার হাজার টাকা। মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে ইউগ্রিন এনেছে ইউএসবি চালিত মশা মারার যন্ত্র। এতে আছে দু’টি রিফিল, যেকোনো ইউএসবি পোর্টে লাগিয়ে রাখলে আশপাশের মশা পালিয়ে যাবে। মূল্য ৬৫০ টাকা।
গোল্ডেনফিল্ডের স্পিকার
ল্যাপটপের সাথে বাসাবাড়ি কাঁপিয়ে গান শুনার মজা হেডফোন বা ব্লু-টুথ স্পিকারে সম্ভব নয়। সেটি চিন্তা করেই গোল্ডেনফিল্ড বিভিন্ন দামের স্পিকার নিয়ে ল্যাপটপ মেলায় হাজির হয়েছে। সাবউফার ছাড়া শুধু দু’টি স্পিকার থেকে শুরু করে সাতটি স্পিকারের হোম থিয়েটার পর্যন্ত পাওয়া যাচ্ছে মেলায়। ক্রেতাদের ঝোঁক এক হাজার ৩৫০ থেকে দুই হাজার ১০০ টাকার মডেলগুলোর দিকেই।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। আজ মেলার শেষ দিন।
Posted ১২:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
America News Agency (ANA) | Payel