অনলাইন ডেস্ক : | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 1301 বার পঠিত
রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস পি১০ ও পি১০ প্লাস উন্মোচন করল হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। গত বছর ফ্ল্যাগশিপ ডিভাইস পি৯ ও পি৯ প্লাসের ব্যাপক সফলতার ধারাবাহিকতায় এবারও নতুন ফোন দুইটিতে ব্যবহার করা হয়েছে জার্মানির লাইকার ডুয়েল লেন্সসমৃদ্ধ ক্যামেরা। পাশাপাশি কাটিং এজ প্রযুক্তি ও হুয়াওয়ে সুপারচার্জ পি১০ ও পি১০ প্লাসকে নিয়ে গেছে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের কাতারে। অত্যাধুনিক ডিজাইন সংবলিত স্মার্টফোনটির উচ্চমাত্রার কার্যকারিতা বজায় রাখতে এতে যুক্ত করা হয়েছে দ্রুততম সময়ে চার্জিং প্রযুক্তি হুয়াওয়ের সুপারচার্জ। এছাড়া ওএস হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ নুগাট ৭.১ এবং হুয়াওয়ের নিজস্ব ইন্টারফেস ইএমইউআই ৫.১। দ্রুতগতিতে কর্মসম্পাদনের জন্য হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে হাইসিলিকন কিরিন ৯৬০ চিপসেট, ২.৪ গিগাহার্টজ কোর্টেক্স এ৭৩ ও ১.৮ গিগাহার্টজ প্রসেসর ও ৪ জিবি র্যাম। চোখ ধাঁধানো গ্রাফিক্স উপভোগ করতে যুক্ত করা হয়েছে মালি-জি৭১ এমপি-৮ জিপিউ। ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি বা রমের পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে হ্যান্ডসেটটির ধারণ ক্ষমতা। আছে ফোরজি প্রযুক্তির ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। সোনালি, কালো ও নীল রঙে দেশের বাজারে পাওয়া যাবে হুয়াওয়ে পি১০, আর পি১০ প্লাস পাওয়া যাবে শুধুমাত্র সোনালি রঙে। দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবির সঙ্গে অংশীদারিত্বে গিয়ে পি১০ ও পি১০ প্লাস উন্মোচন করেছে হুয়াওয়ে। রবি গ্রাহকরা পি১০ কিংবা পি১০ প্লাস ক্রয় করলে পাবেন ১৫ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা। উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস ডিরেক্টর অ্যারন। হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস পি১০ ও পি১০ প্লাসের মূল্য যথাক্রমে ৫৬ হাজার ৯০০ টাকা ও ৬৬ হাজার ৯০০ টাকা। ২ মে থেকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টারসহ দেশব্যাপী ৬৪ জেলার হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলোতে নতুন হ্যান্ডসেট দুইটি ক্রয় করতে পারবেন ক্রেতারা।
Posted ৯:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel