শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নিজেদের রোবট নিয়ে প্রতিযোগিতায় যাচ্ছে ৫ কিশোর-কিশোরী

এনা অনলাইন :   |   শনিবার, ১১ আগস্ট ২০১৮   |   প্রিন্ট   |   887 বার পঠিত

নিজেদের রোবট নিয়ে প্রতিযোগিতায় যাচ্ছে ৫ কিশোর-কিশোরী

বয়স যতই কম হোক না কেনো আমরাও দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি- এমন দৃপ্ত শপথ নিয়ে বাংলাদেশের কিশোর-কিশোরী পাড়ি দিচ্ছে মেক্সিকোতে। আনাহিতা আনোয়ারা, লালেহ নাজ বার্গম্যান হোসেন, আরমান খসরু, রাজিন আলী ও সুজয় মাহমুদ- দেশের এই পাঁচ কিশোর-কিশোরী নিজেদের তৈরি রোবট নিয়ে যাচ্ছে সেখানে। আগামী ১৫-১৮ আগস্ট মেক্সিকোতে অনুষ্ঠেয় ‘ফার্স্ট গ্লোবাল চ্যালেঞ্জ’ শীর্ষক বার্ষিক রোবটিক প্রতিযোগিতায় অংশ নেবে এরা। সঙ্গে নিয়ে যাচ্ছে নিজেদের তৈরি রোবট।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এরা জানাল তাদের প্রত্যয়ের কথা। তাদের তৈরি রোবটের কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে দেশের প্রযুক্তিগত উদ্ভাবন ও নতুন সম্ভাবনার কথা তারা আরেকবার জানান দিল। প্রতিযোগীদের উপস্থিততে এ প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে টেক একাডেমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক, এপেক্স, বিকাশ ও মাইক্রোসফট।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আনাহিতা আনোয়ারার সাথে নয়া দিগন্ত প্রতিবেদকের কথা হয়। সে জানায়, বিশ্বের মানুষ জানুক আমরা বাংলাদেশের কিশোর-কিশোরীও রোবটিক প্রযুক্তি নিয়ে এগিয়ে আছি। বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতেই আমরা রাতদিন পরিশ্রম করে এখন যাচ্ছি তা তুলে ধরতে।’

প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার অনুভূতি প্রকাশ করে সে আরও বলে, ‘এ বছর আমরা অনেক বেশি পরিশ্রম করেছি। পড়াশোনার পাশাপাশি এ প্রতিযোগিতায় সাফল্যের জন্য অনেক সময় দিয়েছি। এবার আমাদের প্রস্তুতি, প্ল্যানিং, ডিজাইন অনেক ভালো। ভালো করার ব্যাপারে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।’

অপর দিকে আরেকজন সদস্য আরমান খসরু জানায়, তাদের রোবটটি প্রতিযোগিতায় সেরা হবে বলে সে মনে করে। কারণ একটি ভবিষ্যতে কত কম খরচে জ্বালানি সঙ্কট নিরসন করতে রোবট ভূমিকা রাখতে পারে তা তুলে ধরতে তারা এটি তৈরি করেছে। এর পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশ রোবোটিক প্রযুক্তিতেও কতটা এগিয়েছে তা-ও তারা তুলে ধরতে চায়।

সংবাদ সম্মেলনে টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস জাবের জানান, মেক্সিকো সিটিতে এ প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ১৮২টি দেশ। ১৪ থেকে ১৮ বয়সী কিশোর-কিশোরীদের মধ্য থেকে যারা প্রযুক্তির উদ্ভাবন ও বিকাশে অবদান রাখে, তাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। প্রতি বছর ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্মে বেড়ে উঠা স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের সেতুবন্ধন গড়ে তুলতে প্রতিটি দেশ থেকে প্রতিযোগী নির্বাচন করে থাকে ‘ফার্স্ট গ্লোবাল’। বাংলাদেশের এই পাঁচ প্রতিযোগীর সবাই তথ্য প্রযুক্তিভিত্তিক সামাজিক উদ্যোগ টেক একাডেমির সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ টিমের মেন্টর হিসেবে সঙ্গে থাকবেন টেক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস জাবের।

শামস জাবের জানান, এবারের রোবটিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং ১৪ টি ‘গ্র্যান্ড চ্যালেঞ্জ’ চিহ্নিত করেছে। প্রতিযোগীরা এ সমস্যাগুলো সমাধানের পথ খুঁজবেন। এবারের প্রতিযোগিতার থিম ‘এনার্জি ইমপ্যাক্ট’। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে : জ্বালানি শক্তির প্ল্যান্ট, নতুন জ্বালানি শক্তির সম্ভাবনা, সুসংহত শক্তিশালী ও টেকসই জ্বালানি সংবহন ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেক একাডেমির প্রতিষ্ঠাতা শামস জাবের। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ১১ আগস্ট ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997