শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বস্ত্র ও তৈরী পোষাক খাতে ই-সেবা কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   1137 বার পঠিত

বস্ত্র ও তৈরী পোষাক খাতে ই-সেবা কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র পরিদপ্তর-এর যৌথ আয়োজনে বস্ত্র ও তৈরি পোষাক খাতে ১৮ ধরণের ই-সেবা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকাস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)-এর অডিটোরিয়ামে বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজউদ্দিন প্রামাণিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবেই-সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।বস্ত্র পরিদপ্তরের পরিচালক (অতিরিক্তসচিব) মোহাম্মদ ইসমাইল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।
বাংলাদেশের সকল বস্ত্রকল এবং তৈরি পোশাক শিল্পকারখানাগুলোকে আইন অনুযায়ী বস্ত্র পরিদপ্তর থেকে বিভিন্ন প্রকার সেবা গ্রহণ করতে হয়। পূর্বে এসকল সেবা পেতে হলে ঢাকাস্থ বস্ত্র পরিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে আবেদনপত্র সংগ্রহ করে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হত, যা ব্যবসায়ীদের জন্যে কষ্টসাধ্য একটি ব্যবস্থা। এই অনলাইন সেবা (ই-সেবা) কার্যক্রমের মাধ্যমে শিল্প উদ্যোক্তারা পোষক কর্তৃপক্ষের সেবার জন্য দফতরে না এসে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনস্থান হতে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে আবেদন করতেপারবেন।পাশাপাশি অনলাইনে সেবা ফিও জমা দিতে পারবেন। এছাড়া আবেদন ট্রাকিং করার ব্যবস্থাও আছে। এর মাধ্যমে দেশের প্রায় নয় হাজার তৈরী পোশাক ও বস্ত্র শিল্পকারখানার উদ্যোক্তাগণ এ দপ্তর হতে সেবা অনলাইনে নিতে পারবেন। ফলে সেবাপ্রাপ্তির ক্ষেত্রে উদ্যেক্তাদের সময়, অর্থ ও ভ্রমন ব্যয় কমবে।
উল্লেখ্য, ইউএনডিপি এবং ইউএসএইড-এর কারিগরি সহায়তায় একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড এর মাধ্যমে বস্ত্রকল এবং তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর মালিকেরা তাঁদের প্রতিষ্ঠানের নিবন্ধনকরণসহ বস্ত্র পরিদপ্তর কর্তৃক প্রদত্ত ১৮ ধরনের অনলাইন সেবা প্রদানের লক্ষ্যেই-সেবা ব্যবস্থাপনা সিস্টেম তৈরী করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বস্ত্র অধিদপ্তর, এটুআই প্রোগ্রাম এবং বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্প কারখানার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997