অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮ | প্রিন্ট | 596 বার পঠিত
এবছর অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’। এছাড়াও সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা অরিজিনাল স্কোর ক্যাটাগারিতে পুরস্কার পেয়েছে ছবিটি। মোট ১৩টি বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ‘দ্য শেপ অব ওয়াটার’।
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন গ্যারি ওল্ডম্যান। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবিতে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড। ‘থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অ্যালিসন জেনি। ‘আই, টনিয়া’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই স্বীকৃতি পান।
বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে পাঁচটায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। চলচ্চিত্র দুনিয়ার সর্ববৃহৎ পুরস্কার ‘অস্কার’-এর এবারের আয়োজনে লালগালিচা আলোকিত করেন হলিউডের নামকরা সব অভিনেত্রী-অভিনেতা। পাশাপাশি উজ্জ্বল উপস্থিতি ছিল অন্য অঙ্গনের জনপ্রিয় তারকাদের। এ অনুষ্ঠানে বিশ্বজুড়ে দর্শক উপভোগ করেন বিভিন্ন ফ্যাশন ডিজাইনারের ডিজাইন করা হরেক রকম জুয়েলারি ও সাজ-পোশাক।
এক নজরে অস্কার :
সেরা চলচ্চিত্র : দ্য শেপ অব ওয়াটার
অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সহ–অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
সহ-অভিনেত্রী: অ্যালিসন জ্যানি (আই, টনিয়া)
পরিচালক: গিয়েরমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
চিত্রনাট্য: গেট আউট
অ্যাডাপটেড স্ক্রিন প্লে: কল মি বাই ইয়োর নেম
বিদেশি ভাষার ছবি: আ ফ্যান্টাস্টিক ওম্যান
অ্যানিমেটেড ছবি: কোকো
ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯
সম্পাদনা: ডানকার্ক
অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ডিয়ার বাস্কেটবল
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য সাইলেন্ট চাইল্ড
ডকুমেন্টরি শর্ট: হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫।
সেরা স্কোর: দ্য শেপ অব ওয়াটার
মৌলিক গান: রিমেম্বার মি
শব্দ সম্পাদনা: ডানকার্ক
সেরা প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার
সিনেমাটোগ্রাফি: ব্লেড রানার ২০৪৯
সাউন্ড মিক্সিং: ডানকার্ক
মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং: ডার্কেস্ট আওয়ার
ডকুমেন্টরি ফিচার: ইকারাস
কস্টিউম ডিজাইন: ফ্যান্টম থ্রেড
Posted ১২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ মার্চ ২০১৮
America News Agency (ANA) | Payel