ঢাকা : | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট | 557 বার পঠিত
আগামী এক বছরের মধ্যে ইন্টারনেটের দাম কমানো এবং গতি বাড়ানোই প্রথম কাজ হবে জানালেন মোস্তাফা জব্বার। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর, প্রথম সংবাদ সম্মেলনে এ কথা জানান মোস্তাফা জব্বার। বুধবার বিকেলে, মোস্তাফা জব্বারকে তথ্য প্রযুক্তি উদ্যোক্তাদের সংগঠন বেসিস এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে অনিয়ম আর দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। এসব দূর করতে কাজ করবেন তিনি। পরে, সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলো ব্যান্ডউইথ কিনে চড়া দামে ডেটা বিক্রি করছে, যা অন্যায়। এত দিনেও, ইন্টারনেটের দাম নির্ধারণ না করে দিতে পারাটা বিটিআরসির জন্য একটি বড় ব্যর্থতা বলে মনে করেন মোস্তাফা জব্বার। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহেই সংস্থাটির সাথে আলোচনায় বসবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী।
Posted ৬:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০১৮
America News Agency (ANA) | Payel