অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭ | প্রিন্ট | 668 বার পঠিত
জাতীয় সম্প্রচার আইন সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংসদে আইনটি পাস হলে সাংবাদিকদের উৎকণ্ঠা দূর হবে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করে এই আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার আইনের বলে একটি কমিশন হবে, সেই কমিশনের মাধ্যমে ইলেক্ট্রনিক গণমাধ্যমকে ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা হবে। সেখানে গ্রাহক, সাংবাদিক, মালিক ও রাষ্ট্রের স্বার্থের দায়িত্ব কমিশন নেবে। কেউ যদি সংক্ষুব্ধ হয়, কমিশন ব্যবস্থা নেবে। টেলিভিশনকে মিথ্যাচারের ঝাঁপটা থেকে রক্ষার জন্য সম্প্রচার আইন ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও বলেন, দুই বছর ধরে আলোচনার ফসল এই আইন। এর মধ্যে যদি কোন ত্রল্ফম্নটি-বিচ্যুতি থাকে গণমাধ্যম সংশিস্নষ্টরা মতামত দিতে পারবেন। সেই মতামতের ভিত্তিতে সংশোধন করা হবে। দুই মাসের মত সময় আছে। এরই মধ্যে আইনটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন।
ইনু বলেন, দেশ সমৃদ্ধ হতে পারে, শক্তিশালী হতে পারে কিন্তু অসাম্প্রায়িক সত্ত্বায় উদ্ভাসিত না হলে, গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ না হলে এ সমাজ আবারও হোঁচট খাবে। অসাম্প্রদায়িক মূল্যবোধের সমাজ তৈরি করতে গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। যেখানে সমতা থাকবে, সাম্য থাকবে। সেখানে কোন বৈষম্য, দুর্নীতি, দলবাজি থাকবে না।
‘টেলিভিশন শিল্পের বিকাশে প্রয়োজন নীতিসহায়তা’ প্রতিপাদ্য নিয়ে এ শোভাযাত্রার আয়োজন করে ব্রডকাস্ট প্রডিউসার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি শাসুদ্দিন হায়দার ডালিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নাজমুল আলম তাপস, নূও সাফা জুলহাস প্রমুখ। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরল্ফম্ন হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel