শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে তৃতীয় শীর্ষ ধনী জাকারবার্গ

এনা অনলাইন :   |   সোমবার, ০৯ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   619 বার পঠিত

ওয়ারেন বাফেটকে ছাড়িয়ে তৃতীয় শীর্ষ ধনী জাকারবার্গ

শীর্ষ ধনীর তালিকায় মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে উঠে এলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ব্লুমবার্গ বিলিয়নিয়ারস সূচক অনুযায়ী, শুক্রবার ফেসবুকের শেয়ারের দাম ২ দশমিক ৪ শতাংশ বাড়ার ফলে সম্পদের মূল্য বিবেচনায় বাফেটকে টপকে যান তিনি।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, এখন জাকারবার্গের সামনে দুইজন রয়েছেন। তারা হলেন, আমাজন ডটকমের জেফ বেজোস ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তারা তিনজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং প্রত্যেকেই প্রযুক্তি খাতের সঙ্গে জড়িত।

৩৪ বছর বয়সী জাকারবার্গের বর্তমান সম্পদরে পরিমাণ ৮ হাজার ১৬০ কোটি মার্কিন ডলার, যা বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশনের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেটের চেয়ে ৩৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বেশি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997