অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ | প্রিন্ট | 1039 বার পঠিত
ইসরাইলের বিমানবাহিনী বৃহস্পতিবার ভোরে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর পর তারা এ অভিযান চালায়।
ইসরাইলের সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি সূত্র জানায়, পাল্টাপাল্টি এ দুই হামলায় কেউ হতাহত হয়নি। বুধবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ছোড়া রকেটটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।
তাদের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের এ রকেট হামলার জবাবে ইসরাইলি বিমান বাহিনী গাজা উপত্যকার উত্তরে সন্ত্রাসী সংগঠন হামাসের দু’টি অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। হাসপাতাল সূত্র জানায়, এ দুই হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ইসরাইল ও হামাস তিনবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এএফপি।
Posted ৯:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel