রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

ইতালিতে বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

এনা অনলাইন :   |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   12922 বার পঠিত

ইতালিতে বিমান বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত

ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্ত হয়ে ৮ আরোহী নিহত হয়েছেন। ৩ অক্টোবর রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এই দুর্ঘটনা ঘটে।

ইতালীয় সংবাদ সংস্থা লাপ্রেস প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে বলেছে, পাইলট এবং আরোহীসহ আটজন যাত্রী নিহত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেলস্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি। তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সে সময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997