বৃহস্পতিবার ২৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ

এনা অনলাইন :   |   সোমবার, ১৬ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   12983 বার পঠিত

কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ

আফগানিস্তানে রাজধানী কাবুল দখলে নেওয়ার পর তালেবানের অধীনে সোমবার আফগানদের জন্য প্রথম সকাল। অনেক আফগানের জন্য দিনটি শুরু হয়েছে ভয়, উদ্বেগ ও আতঙ্ক নিয়ে।

আফগানিস্তান ছাড়ার জন্য ছোটাছুটি করতে দেখা গেছে অনেক আফগানকে। থমকে থাকা বিমানের ছাদেও দেখা গেছে অনেককে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কাবুল বিমানবন্দর থেকে সব ধরনের সামরিক বেসামরিক বিমান ওঠা-নামা বন্ধ হয়ে গেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। কখন বিমান চলাচল শুরু হবে তা পরিষ্কার নয়।

কয়েক হাজার মার্কিন মেরিন সেনা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু দেশ ছেড়ে পালাতে মরিয়া হাজার হাজার মানুষের চাপে তারা হিমশিম খাচ্ছে।

মার্কিন সেনাদের গুলিতে বিমানবন্দরে দু’জন আফগান নিহত হয়েছে। আমেরিকানরা দাবি করছে তারা অস্ত্রধারী ছিল।

গতকাল থেকে কাবুল বিমানবন্দরে আরো কমপক্ষে ছয়জন মারা গেছে। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997