বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

এনা অনলাইন :   |   সোমবার, ০৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   329 বার পঠিত

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যা, নিহত অর্ধশতাধিক

ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহত অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। টানা ভারী বর্ষণ এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রোববার ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির। প্রচণ্ড বৃষ্টিতে নদীর তীর এবং বিভিন্ন এলাকার বাঁধ ভেঙে বন্যার পানি বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ পূর্ব তিমুরেও এ বন্যা দেখা দিয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র রাদিত্য জ্যোতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করেছেন।বন্যায় ২৭ জন নিখোঁজ আছেন। ৯ জনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে পূর্ব তিমুরে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১১ জন। সেখানেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997