এনা অনলাইন : | সোমবার, ১০ আগস্ট ২০২০ | প্রিন্ট | 349 বার পঠিত
বিশ্বে দু’কোটি ছাড়ালো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ১১ হাজারের বেশি, হয়েছে সাড়ে ৪ হাজার প্রাণহানি। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ছুঁইছুঁই।
সোমবার (১০ আগস্ট) ৫ শতাধিক প্রাণহানির পর, শুধু যুক্তরাষ্ট্রেই মৃতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৬শ’। আক্রান্ত ৫২ লাখ মানুষ। এদিন সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে ভারত। ১৮ দিনের ব্যবধানে ফের একদিনে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। টানা চতুর্থ দিনের মতো নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা ছিল ৬০ হাজারের ওপর। দেশটিতে করোনায় মোট মৃত্যু সাড়ে ৪৪ হাজার এবং আক্রান্ত ২২ লাখের বেশি মানুষ।
এদিকে একদিনে প্রায় ৬শ’ প্রাণহানির পর ব্রাজিলে মৃতের সংখ্যা ১ লাখ ১১শ’র বেশি। আক্রান্ত ৩০ লাখ ৩৫ হাজার। মেক্সিকোতে প্রাণহানি ছাড়িয়েছে সাড়ে ৫২ হাজার। সংক্রমণে যুক্তরাজ্য-স্পেন-ইরানকে ছাড়িয়ে গেছে পেরু, কলম্বিয়া, চিলি।
Posted ১০:০২ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
America News Agency (ANA) | Payel