শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সৌদি আরবে পাঁচ দিনের ঈদের ছুটিতে কারফিউ

এনা অনলাইন :   |   বুধবার, ১৩ মে ২০২০   |   প্রিন্ট   |   693 বার পঠিত

সৌদি আরবে পাঁচ দিনের ঈদের ছুটিতে কারফিউ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে চলতি মাসের শেষের দিকে পাঁচ দিনের ঈদের ছুটিতে দেশব্যাপী কারফিউ জারি করা হবে বলে জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সির দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৩ থেকে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী পুরোপুরি লকডাউন আরোপ করা হবে। পবিত্র রমজান মাস শেষে ঈদ এ সময়ের মধ্যেই পড়ছে।

দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ায় বেশির ভাগ অঞ্চল পূর্ণ লকডাউনের আওতায় চলে গিয়েছিল। গত মাস থেকে সরকার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করে।

দেশটিতে শপিং মল ও খুচরা বিক্রেতাদের দোকান খুলে রাখার অনুমতি দেওয়া হলেও মক্কার মতো শহর বন্ধ রাখা হয়েছে। কঠোর লকডাউনের মধ্যেও কিছু কিছু জায়গায় সংক্রমণ বাড়ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণে ২৬৪ জন মারা গেছেন। করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৪২ হাজার ৯২৫ জন। সেরে উঠেছেন ১৫ হাজার ২৫৭ জন।

মার্চে ওমরাহ বাতিল করে সৌদি আরব। চলতি বছরের হজ প্রক্রিয়া চালু করা হবে কি না, এর ঘোষণা এখনো দেয়নি কর্তৃপক্ষ। দেশটিতে ভাইরাসের প্রকোপ ঠেকাতে সিনেমা, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার পাশাপাশি আকাশপথ বন্ধ রাখা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997