শুক্রবার ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বিশ্বে প্রাণহানি ছাড়ালো আড়াই লাখ : যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের হার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ০৫ মে ২০২০   |   প্রিন্ট   |   333 বার পঠিত

বিশ্বে প্রাণহানি ছাড়ালো আড়াই লাখ : যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের হার

বৈশ্বিক মহামারি করোনায় প্রাণহানি ছাড়ালো আড়াই লাখ। তবে মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে কমেছে মৃতের হার। ভাইরাসটির উৎপত্তি নিয়ে ট্রাম্পের ল্যাব তত্ত্বকে এবার উড়িয়ে দিলো যুক্তরাজ্যসহ ৫ দেশের গোয়েন্দা নেটওয়ার্ক ফাইভ আই। একই কথা বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। ফরাসী বিজ্ঞানীদের মতে, সংক্রমণের পেছনে বাদুরের পাশাপাশি আছে বনরুই।
করোনার সংক্রমণ ঠেকাতে ফ্রান্সের এই কেয়ার হোমের বাসিন্দাদের সঙ্গে টানা ৪৭ দিন কোয়ারেন্টিন জীবন কাটিয়েছেন ১৩ চিকিৎসাকর্মী। তবে, কারো শরীরে মেলেনি ভাইরাসটি। তাই বিজয়ী বীর হিসেবে স্বাস্থ্যকর্মীদের বিদায় জানান কেয়ার-হোমবাসী।
লকডাউন শিথিলের পর ফের কমচাঞ্চল্য ফিরতে শুরু করেছে ইতালি, স্পেন, পর্তুগাল, বেলজিয়ামসহ ইউরোপের অনেক দেশে।

এক নাগরিক বলছেন, ‘৬০ দিন পর ঘরের বাইরে এসে নিজেকে নিরাপদ বোধ করছি। সকলেই দূরত্ব মেনে চলছেন। নিয়ম মেনে মাস্কও পরিধান করেছেন সবাই।’

৭ সপ্তাহ পর আংশিক লকডাউন তুলে নেয়ায় কাজে ফিরতে শুরু করেছে মালয়েশিয়ার বাসিন্দারা।

এক বাসন্দিা বলছেন, ‘কিছুটা শঙ্কিত কারণ আমার ব্যক্তিগত গাড়ি নেই। আর গণপরিবহনে এত বেশি মানুষ এবং এর মাঝে সংক্রমণের ঝুঁকিও বেশি।’

অর্ধলাখ আক্রান্ত নিয়ে ৪০ দিন পর লকডাউন কিছুটা শিথিল করেছে প্রতিবেশী ভারত। ফিরছে প্রাণচাঞ্চল্য।

প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন প্রাণহানি যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে দেশটিতে সুস্থ হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। অনেক রাজ্যে খুলছে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান।

উহানের ভাইরোলজি ল্যাব থেকেই করোনা ছড়িয়েছে-ট্রাম্পের এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৫ দেশের গোয়েন্দা নেটওয়ার্ক ফাইভ আই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর ফরাসি বিজ্ঞানীর দাবি, কেবল বাদুড়ই নয়, করোনা ভাইরাস সংক্রমনের পেছনে আছে প্যাঙ্গোলিন।

ইনস্টিটিউট পাস্তের ভাইরাস অ্যান্ড ইমিউনিটির প্রধান অলিভিয়ে শেবাখত বলেন, ‘প্যাঙ্গোলিন বা বনরুইর শরীরেও মিলেছে করোনা ভাইরাস। আমরা নিশ্চিত ভাইরাসটি চীনে প্রাণীর শরীর থেকেই ডিসেম্বর-নভেম্বর বা তারও আগে মানবশরীরে ছড়ায়। এখন শঙ্কা হলো, শিগগিরই দ্বিতীয় দফা আরও ভয়ংকর সংক্রমণ দেখবে বিশ্ব।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেন, ‘কিছু দেশ লকডাউন এবং ঘরে অবস্থানের সিদ্ধান্ত শিথিল করা শুরু করেছে। তবে, ভাইরাস ঠেকাতে নিয়মিত হাত ধোয়া ও সামজিক দূরত্ব বজায় রাখার নীতি শিথিল করা যাবে না।’

ত্রাণের জন্য হাহাকার বাড়ছে আফ্রিকার দেশে দেশে।
এক আফ্রিকান বলছেন, ‘১৪ ঘণ্টা ধরে এখানে ঠায় দাঁড়িয়ে আছি। কদিন ধরেই আমি না খাওয়া, তারা গতকাল থেকেই বলে আসছে খাবার দেবে।’

যুক্তরাজ্যে প্রাণহানি কমলেও, রাশিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত। টানা দ্বিতীয় দিনের মতো নিউজিল্যান্ডে নেই সংক্রমণ। জার্মানিতে সরকারি তথ্যের চেয়ে সংক্রমণ ১০ গুণ বেশি দাবি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997