>>

বাংলাদেশে আসছেন পোপ

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৫ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1169 বার পঠিত

বাংলাদেশে আসছেন পোপ

আগামী বছর বাংলাদেশে আসতে পারেন পোপ ফ্রান্সিস। ২০১৭ সালে বিশ্বের বেশ কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান।

রোববার আজারবাইজান থেকে প্যাপাল প্লেন বা পোপের নিজস্ব বিমানে ইতালির রোমে ফেরার পথে আসছে বছরে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান পোপ। খবর এএফপি ও বিবিসির

বাংলাদেশ ও ভারতে তিন দিনের সফরের ব্যাপারে ‘প্রায় নিশ্চিত’ বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে সে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এরপর মে মাসে ঐতিহ্যবাহী ফাতিমার তীর্থযাত্রায় যোগ দিতে পর্তুগাল যাবেন পোপ।

এছাড়া আগামী বছর আফ্রিকায়ও যেতে চান পোপ। তবে তিনি ঠিক কোন দেশে যাবেন তা এখনও নিশ্চিত করা হয়নি। সেটি নির্ভর করবে ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপর।

পোপ ষোড়শ বেনডিক্টের পর ২০১৩ সালে দায়িত্ব নেয়ার পর পোপ ফ্রান্সিস এরইমধ্যে ১৬টি দেশ ভ্রমণ করেছেন। এক্ষেত্রে সাধারণভাবে বিশ্ব গণমাধ্যমে কম গুরুত্ব পায়, সেসব দেশই বেশি প্রাধান্য পেয়েছে তার ভ্রমণ তালিকায়।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:০০ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997