মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ইফতারে প্রশান্তির শরবত

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ২২ মে ২০১৮   |   প্রিন্ট   |   663 বার পঠিত

ইফতারে প্রশান্তির শরবত

ইফতারে শরবত একটি সাধারণ আইটেম। কারণ সারাদিন রোজা রেখে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে থাকে। ইফতারের সময় শরবত খেলে শরীর থাকে সতেজ। আজ আমরা দুটি শরবত বানানোর রেসিপি জেনে নেব। অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন যে শরবতগুলো।

তরমুজের শরবতযা লাগবে: ৫০০ গ্রামের একটি তরমুজ, ১৫ গ্রাম আদা, ১৫ মিলি লেবুর রস, লবণ ও চিনি পরিমাণমতো, ৩০০ মিলি পানি।যেভাবে বানাবেন: প্রথমে তরমুজ ভালোভাবে পরিষ্কার করে টুকরো টুকরো কেটে নিন। আদাগুলো বেটে নিন। এরপর ব্লেন্ডারে পানি দিয়ে তরমুজ, আদা, লেবুর রস, চিনি এবং লবণ পরিমাণমতো দিয়ে ব্লেন্ডার চালু করে দিন। এরপর সেগুলো গ্লাসে করে পরিবেশন করুন।

বেলের শরবতযা লাগবে: পাকা বেল, চিনি পরিমাণমতো, তরল দুধ ও পানি পরিমাণমতো।যেভাবে বানাবেন: হাত দিয়ে কোনো টাইলসের ফ্লোর কিংবা কোনো শক্ত জায়গায় বেলটি ভেঙে নিন। চামচ দিয়ে চেঁছে বেলের ভেতরের শাসটা নামিয়ে নিন। সামান্য পানি দিয়ে মাখিয়ে নরম করে নিন। এবার বেলের ছোবড়াগুলো বের করে ফেলে দিন। তবে খেয়াল রাখবেন বেলের বিচি যেন না থেঁতলে যায়। বিচি থেঁতলে গেলে কিছুটা তিতা ভাব এসে যাবে। তারপর ঠাণ্ডা পানি যোগ করে পরিমাণমতো দুধ ও চিনি মিশিয়ে নিন। হয়ে গেলো মজাদার বেলের শরবত।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ মে ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997