মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

পোশাকে ফোক মোটিফ

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৪ এপ্রিল ২০১৮   |   প্রিন্ট   |   699 বার পঠিত

পোশাকে ফোক মোটিফ

আর কয়েকদিন পরেই বাঙালির প্রিয় উত্সব পহেলা বৈশাখ। আবারও সবাই মেতে উঠবে ছায়ানটের গানে আর চারদিক মুখরিত হবে বৈশাখী আমেজে। বাঙালির এই প্রাণের উত্সবকে ঘিরে পরিকল্পনার তাই শেষ নেই। বিশেষ করে তরুণ-তরুণীরা ভিন্ন ডিজাইনের পোশাকে নিজেকে সাজাতে পছন্দ করেন। কেননা সবার কাছে নিজের নজরকাড়া লুকটা উপস্থাপন করতে সবারই ভালো লাগে।
পহেলা বৈশাখ মানেই নতুনের আহ্বান। ঝালর মোড়ানো দোকানে দোকানে হালখাতা, পরিপাটি ঘরদোর, শাড়ি-পাঞ্জাবিতে উচ্ছল তরুণ-তরুণী আর রাজপথ দাপিয়ে বেড়ানো ছোট ছোট সোনামণি। বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রায় সাদা মেঘের মতো ভেসে বেড়ানো, পুরোনোকে পিছনে ফেলে নতুন পোশাকে নতুন দিনের শুরু! বৈশাখের এই আহ্বানকে স্বাগত জানিয়ে ছোট-বড় সবার জন্য বাহারি পোশাক ও অনুষঙ্গ নিয়ে এসেছে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল হাউস ‘লা রিভ’। এবারের বৈশাখের পোশাকে তারা মোটিফ হিসেবে ব্যবহার করেছেন দৈনন্দিন নানা উপকরণ। বৈশাখের তপ্ত আবহাওয়ার কথা বিবেচনা করে ফেব্রিকেশনকে প্রাধান্য দেওয়া হয়েছে। আরামদায়ক সুতি, ভিসকস কিংবা লিলেন কাপড় ব্যবহূত হয়েছে বেশিরভাগ পোশাকে। সেই সঙ্গে বিভিন্ন অনুসঙ্গ যোগ করা হয়েছে পোশাকের উত্সব আমেজকে বাড়িয়ে তুলতে। বিভিন্ন পুথি বাটন , টাসেল কিংবা পমপম ব্যবহারে পোশাকে এসেছে উত্সবের আমেজ। বোহেমিয়ান ঘরানার এসব পোশাকে যোগ হয়েছে নতুন নতুন প্যাটার্ন ও সিলহোটি।
তাছাড়া পোশাকের হাতায় এসেছে নসর্ট সমাহার। ৭০ দশকের বেল স্লিভ পেয়েছে নতুন মাত্রা। এছাড়াও জাপানিজ লুজ ফিটেড স্লিভ, ট্রাম্পেড স্লিভ, পাফ স্লিভ পোশাকে এনেছে নতুনত্ব। আমাদের দৈনন্দিন জীবনধারা ফুটে উঠেছে পোশাকের নকশায়। শহুরে রাস্তার রিক্সা ভ্রমণ থেকে শুরু করে গ্রাম বাংলার হারিকেনও ঠাঁই পেয়েছে ট্রেন্ডি এসব পোশাকগুলোতে। বিভিন্ন ট্রাইবাল মোটিফ ও ফোক মটিফের ব্যবহার পোশাক গুলিকে করেছে প্রাণবন্ত। নারীদের ক্যাজুয়াল কালেকশনে রয়েছে প্যাটার্ন টিউনিক, শার্ট, শর্ট টিউনিক পালাজ্জো, লেগিংস, হারেম প্যান্ট শ্রাগ ইত্যাদি। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে উজ্জ্বল সব রং; যেমন—রেড, গোল্ডেন ইয়ালো, লাইম গ্রিন, ক্যারামাইন, ক্রিমসন, আইস ব্লু, টারকোয়াইজ, লাভেন্ডার, বেইস, কপার, অরেঞ্জ রুবি, আম্বারের বিভিন্ন শেডকে। অ্যাথনিক কালেকশনে কামিজ, সেলোয়ার সুটের সঙ্গে যোগ হয়েছে শাড়ি ও সাজপোশাকের আরও অনুসঙ্গ। ফ্লক রাবার পিগমেন্ট কিংবা পাফ প্রিন্ট ছাড়াও এমব্রয়ডারি কারচুপি ও হাতের কাজের নজর কাড়া এসব পোশাক উত্সব আমেজকে করবে দিগুণ। উত্সব-আয়োজনে ছেলেদের পোশাক মানেই বাহারি পাঞ্জাবির ঝিলিক।
পহেলা বৈশাখ কালেকশনেও লা রিভ থেকে বেছে নিতে পারেন যেকোনো বয়স ও মাপের প্রিন্ট, চেক, স্ট্রাইপ ও অন্যান্য নকশার পাঞ্জাবি-পায়জামা ইত্যাদি। এছাড়া পরিবারের ছোটমণিদের জন্য বৈশাখী সমাহারের কিডস কর্নারে রয়েছে চমত্কার সব পোশাকআশাক। নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য আরামদায়ক পরিচ্ছদসহ চার থেকে বারো বছর বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক। কমিক ইনস্পায়ার্ড গ্রাফিক, ডিটসি ফ্লোরাল প্যাটার্ন, কালার ব্লকিং ও সিলহোটি সমৃদ্ধ এসব পোশাক যেকোনো আনন্দ উদযাপনে শিশুদের মধ্যমণি করে তুলবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৪ এপ্রিল ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997