>>

কাতারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

কাতার :   |   সোমবার, ২৬ মার্চ ২০১৮   |   প্রিন্ট   |   474 বার পঠিত

কাতারে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাতারের রাজধানী দোহার আল হিলাল এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় ভোর পাঁচটায় বাংলাদেশের সাথে মিল রেখে একযোগে শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।

পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদ-এর সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডঃ দীপু মনি এমপি।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ডঃ সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব আজগর আলী।

বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী এবং প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ মার্চ ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997