এনা ডেস্ক : | রবিবার, ২৫ মার্চ ২০১৮ | প্রিন্ট | 636 বার পঠিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের ফ্যামিলি ডে ২০১৮ উদযাপিত হয়েছে। প্রতিবছরের মতো ২৩ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উত্তরবাজারস্থ সমিতির কার্যালয়ের সম্মুখ থেকে মাইক্রোবাস ছেড়ে যায় লংলা চা-বাগানের স্পটে। সাংবাদিক সমিতির সব সদস্য ও তাদের পরিবার-পরিজনদের নিয়ে মাইক্রোবাস স্পটে পৌঁছার পর এমন একটি আনন্দমুখর সময় হারাতে চাননি কেউই। তাই উৎসবে মেতে ওঠে সাংবাদিকদের পরিবার-পরিজন। প্রথমেই সবার সঙ্গে কুশল বিনিময়, আড্ডা আর আনন্দে মেতে ওঠেন গণমাধ্যমকর্মী ও পরিবারের সদস্যরা। তারপর শুরু হয় দুপুরের ভোজন। ফ্যামিলি ডের মঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন কবির, সহসভাপতি মো. আবদুল কুদ্দুছ, মোহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সৈয়দ আশফাক তানভীর, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, অর্থ সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক একেএম জাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমন আহমদ, নির্বাহী সদস্য প্রভাষক মানজুরুল হক, বিশ্বজিৎ দাস, শহীদুল ইসলাম তনয়, শাহ আলম শামীম, এস আলম সুমন, শাকির আহমদ, আবদুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন, সাধারণ সদস্য শাহবান রশীদ চৌধুরী অনি, হাসান আল মাহমুদ রাজু, মোহাইমিনুল ইসলাম মাহিন প্রমুখ।
উল্লেখ্য, জমকালো আয়োজনের মধ্য দিয়ে র্যাফল ড্রর পুরস্কার বিতরণ শেষে সংগঠনের সকল সদস্যের হাতে ফ্যামিলি ডের শুভেচ্ছা স্মারক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফ্যামিলি ডের আহ্বায়ক কমিটির নেতারা।
Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৫ মার্চ ২০১৮
America News Agency (ANA) | Payel