>>

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ইতালিতে আনন্দ শোভাযাত্রা

ইতালী :   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   648 বার পঠিত

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে ইতালিতে আনন্দ শোভাযাত্রা

স্থানীয় সময় রোববার বিকাল ৩টায় তুষারপাতের মধ্যে শোভাযাত্রায় অংশ নেয় মিলান লোম্বাদিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’-এ অন্তর্ভুক্তি এবং বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উপলক্ষে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান ইতালির আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল রেজিনা আহমেদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় কনস্যুলেট কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কন্সাল জেনারেল রেজিনা আহমেদ।এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। এ সময় রেজিনা আহমেদ বলেন, ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দেশ গড়ার কাজে স্পৃহা যোগাবে। তিনি এ অর্জনের জন্য প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ইউনেস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997