>>

সৌদি আরবের রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস পালন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   924 বার পঠিত

সৌদি আরবের রিয়াদে সশস্ত্র বাহিনী দিবস পালন

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে। মঙ্গলবার রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব এয়ার ডিফেন্সের মেজর জেনারেল গাজি মোহাম্মেদ আল-শেখ। এ ছাড়া অনুষ্ঠানে রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের মিশনসমূহের রাষ্ট্রদূত, ডিফেন্স এ্যাটাচে, কূটনৈতিকসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীগণও যোগদান করেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংগীত বাজানো হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রদূত গোলাম মসীহ তার বক্তৃতায় বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়। সেই দিন থেকেই দিবসটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে।
রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্তে সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই। তিনি এ সময় জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহ আলম চৌধুরী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997