>>

বাংলাদেশে সেন্টার ফর এথিক্স এডুকেশনের যাত্রা শুরু

এনা, প্রতিনিধি :   |   রবিবার, ১২ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   637 বার পঠিত

বাংলাদেশে সেন্টার ফর এথিক্স এডুকেশনের যাত্রা শুরু

নৈতিক শিক্ষাকে নিয়মিত শিক্ষার সাথে একীভূত করে জাতীয় শিক্ষাক্রমের সাথে এটিকে অন্তর্ভূক্ত করার ওপর জোর প্রদান করলেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নৈতিক শিক্ষার শ্রেণিকরণের মধ্য দিয়ে পর্যায়ক্রমে কারিকুলামভূক্ত করার কথা জানান তাঁরা। এবিষয়ে রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সেন্টার ফর এথিক্স এডুকেশন (সিইই) আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। বক্তারা নৈতিক শিক্ষার বিষয়টি বর্তমান প্রজন্মের ভাবনা ও বাস্তবতার সাথে সংগতি রেখে এর কোর্স পরিকল্পনা করার জন্য পরামর্শ দেন। এছাড়া নৈতিক শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্যে বিভিন্ন মিডিয়া ক্যাম্পেইন, টিভিসি তৈরি করার ওপরও জোর দেয়া হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির, ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটের অধ্যাপক ড. এস মজিদ, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ড. কাজী শরিফুল আলম, লাইফ কনসাল্টিং ডেভেলপমেন্ট লি: এর প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ রিয়াল আহসান, যুগ্ম সচিব জনাব মাহমুদ হাসান, ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এম. এহ্ছানুর রহমান, মিডিয়া কনসালটেন্ট জানাব চিন্ময় মুৎসুদ্দী, জাতিসংঘের ঢাকা তথ্যকেন্দ্রের মো. মুনিরুজ্জামান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গ্রন্থবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক দিলারা বেগম, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব সৈয়দ মাসুদ রেজা, জনাব মামুন আল মোস্তফা, প্রভাষক মিস অর্পিতা শামস মিজান, জনাব দিদারুল ইসলাম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি, গাজীপুরের লাইব্রেরিয়ান ড. মির্জা মোহা: রেজাউল ইসলাম, আহ্ছানিয়া মিশন কলেজের প্রিন্সিপাল জনাব শেখ সাইদ আলী, মিশনের সুফিজম ইনিস্টিটিউটের প্রিন্সিপাল জনাব শেখ মোহাম্মাদ ওসমান গণি, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব আতিক উল্লাহ সিদ্দিকী, ব্যাংকার ও সংবাদ উপস্থাপক জনাব সালাউদ্-দ্দিন আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার পদস্থ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সেন্টার ফর এথিক্স এডুকেশনের সিইও কাজী আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও সেন্টার ফর এথিক্স এডুকেশনের গভর্নির বডির চেয়ারম্যান কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে বক্তাদের কাছ থেকে নৈতিক শিক্ষা কার্যকর করতে বিভিন্ন ধরনের পরামর্শ আসে। সেন্টারের লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্যে এসব পরামর্শের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের মধ্যদিয়ে সেন্টার ফর এথিক্স এডুকেশনের কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম) এবং নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে এই নৈতিক শিক্ষামূলক কার্যক্রমটি। কর্মসূচির প্রধান লক্ষ্য হলো ব্যক্তিক ও রাষ্ট্রীয় জীবনে নৈতিক ও মানবিকতাবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে সহায়তা করা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:০৭ অপরাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997