ফ্রান্স : | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭ | প্রিন্ট | 896 বার পঠিত
অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিম বিডি ডট নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের সন্ধান চেয়ে প্রতিবাদ সভা করেছে ফ্রান্সের সাংবাদিকদের সংগঠন প্যারিস বাংলা প্রেসক্লাব। বুধবার প্যারিসের ক্যাথসিমার সোনার বাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এনায়েত সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম, সহ সভাপতি ফেরদৌস করিম আকঞ্জি, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম, হাসান আহমদ, মোস্তফা মিয়া।
এসময় সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট্রকেই উৎপল দাসের সন্ধান দিতে হবে। একইসাথে তারা বলেন, এতদিন সাংবাদিকেরা অন্যদের নিখোঁজ হওয়ার সংবাদ লিখে আসছেন। এখন তারা নিজেরাই এর শিকার। সাংবাদিক সমাজ উৎপলকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চান। তারা উৎপলকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel