>>

দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   709 বার পঠিত

দেশের উন্নয়নে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসাতে হবে। সরকারের উন্নয়নের কথা বিশ্ব দরবারে জানাতে হবে। দেশে গিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের নানা শুভ উদ্যোগের কথা জানাতে হবে।
গত বৃহস্পতিবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভার আয়োজক বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখা।
বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সভাপতি রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, হুইপ মো. আতিকুর রহমান আতিক, নূর এ আলম চৌধুরী, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, ফজলে করিম চৌধুরী, পঙ্কজ দেবনাথ, সাবিনা আক্তার তুহিন, মো. মামুনুর রশিদ, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সহ-সভাপতি নজরুল ইসলাম সাচ্চু, রাশিয়া শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজীব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন।
চিফ হুইপ আসম ফিরোজ বলেন, প্রবাসীরা মুক্তিযুদ্ধকালে এবং দেশের সকল সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আগামীতেও প্রবাসী বাংলাদেশিরা এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।
সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেন, প্রবাসী বাংলাদেশিরা সকল সংকটে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে। তা ছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতে তাদের অবদান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997