মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ছুটির দিনের অতিরিক্ত ঘুম এতো ক্ষতিকর!

  |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   835 বার পঠিত

ছুটির দিনের অতিরিক্ত ঘুম এতো ক্ষতিকর!

ছুটির দিনে আপনার কোনো রুটিন থাকে না? ইচ্ছামতো ঘুমিয়ে অনেক বেলা করে জাগেন? ভাবছেন প্রতিদিন তো রুটিন মাফিক চলেন, একদিনের এমন আলসেমিতে কী আর এমন ক্ষতি!

গবেষণা কিন্তু ভিন্ন কথা বলছে। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, ছুটির দিনে বেশি ঘুমালে হার্টের সমস্যা ও ডায়াবেটিস হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ওই গবেষণায় বলা হয়, অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনে প্রতিঘণ্টা অতিরিক্ত ঘুমে হার্টের অসুখের আশঙ্কা বেড়ে যায় ১১ শতাংশ করে। শুধু হার্টের সমস্যা নয়, এই অনিয়মিত ঘুমে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকিও।

এছাড়া ছুটির দিনে অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতির সমস্যা, মনঃসংযোগের অভাব, অবসাদ, হাইপারটেনশনের মতো রোগেও আক্রান্ত হতে পারেন আপনি। এমন ঘুম ধূমপান ও মদ্যপানের মতোই ক্ষতিকর জানিয়ে ওই গবেষণায় বলা হয়, এতে শরীর নিষ্ক্রিয় হয়ে যায়।

ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব পাবলিক হেলথের গবেষণায় উঠে এসেছে আরও মারাত্মক বিপদবার্তা। এতে বলা হয়েছে, চরম অলসতা ও ঘুমনোর সঙ্গে আয়ু কমে যাওয়ার বিষয় জড়িত। যারা কর্মক্ষেত্রে নড়াচড়া না করে দীর্ঘক্ষণ বসে থাকেন ও বেশি ঘুমোন, তাদের শারীরিক অবস্থা অন্যদের থেকে বেশি খারাপ হয়ে থাকে।

তাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিনের মতো সাপ্তাহিক ছুটির দিনেও রুটিন মেনে চলুন। অতিরিক্ত ঘুম পরিহার করুন। সূত্র: মেইল অনলাইন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997