অনলাইন ডেস্ক : | শনিবার, ১২ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 812 বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নব-নির্বাচিত কমিটিকে দেশের সাংবাদিক সংগঠনগুলোর শীর্ষনেতারা অভিনন্দন জানিয়েছেন।
শনিবার জবিসাসের সভাপতি আশরাফুল ইসলাম আকাশ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে সাংবাদিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ অভিনন্দন জানান তারা।
এর আগে সকালে জবিসাসের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন তিনি জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ নতুন কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসাইন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী তাদের কার্যালয়ে নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।
এসময় তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের নবম ওয়েজ বোর্ড আদায়ের আন্দোলনসহ সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলনে অতীতের ন্যায় পাশে থাকার আহব্বান জানান। একই সঙ্গে জবি সাংবাদিক সমিতির সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন সাংবাদিক নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দিন ও সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে জবিসাসের নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এক বিবৃতির মাধ্যমে জবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
তাছাড়ও জবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে ছাত্রলীগ সভাপতি সোহাগের সাক্ষাৎ হয়। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জবি সাংবাদিক সমিতির নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। রাত সাড়ে আটটার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কার্যালয়ে জবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সঙ্গে মতবিনিময় করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন।
এছাড়া জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জবির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।
Posted ১১:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel