মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

মেকআপ ট্রিকস

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   743 বার পঠিত

মেকআপ ট্রিকস

সব সময় ও সব জায়গায় মেয়েরা চায় পারফেক্ট একটা লুক। সেটা পার্টতে হোক, শপিং হোক বা বন্ধুদের সাথে আড্ডায় অথবা অফিসে। কিন্তু ব্যস্ততা, চার পাশের পরিবেশ, মানসিক চাপ প্রভৃতি কারণে নিজের জন্য দেয়ার মতো সময় বেশির ভাগ মেয়েরই হয় না। তাই কিছু বিষয় মনে রাখলে অনেক ব্যস্ততার মধ্যও ঝটপট আপনি আনতে পারেন গর্জিয়াস লুক। এগুলো যেমন সহজ তেমনি একই সাথে বাঁধবে সময়, এনার্জি এবং অর্থ। জেনে নেয়া যাক, তেমনি কিছু টিপস। লিখেছেন ফাহমিদা জাবীন

একটা ফ্রেশ লুক আনতে চেহারার প্রমিনেন্ট জায়গাগুলোতে অল্প ক্রিম হাইলাইটার লাগিয়ে নিন। নাক, চিকবোন, চিবুক, কপালের মধ্যখান এসব জায়গায় অল্প ক্রিম হাইলাইটার ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। পার্টিতে গেলে আইভ্রুর নিচে পেছনের অংশটুকুতে হাইলাইটার অবশ্যই লাগাবেন।
চেহারার ত্বক উজ্জ্বল দেখাতে আপনার ফেসওয়াশ বা ক্লিনজিং মিল্কের সাথে অল্প বেকিং সোডা মিশিয়ে নিন। এই পেস্ট মুখে মেখে কয়েক সেকেন্ড ঘষুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এটি করতে পারেন। তবে এ সময় অবশ্যই চোখের চার পাশের ত্বকে এই পেস্ট লাগাবেন না।

চোখে কাজল লাগানোর সময় না থাকলে আইল্যাশে একটু ঘন করে মাশকারা লাগিয়ে নিতে পারেন। এতেই আপনার চোখ দেখাবে আকর্ষণীয়।

যদি কোনো মেকআপ করার সুযোগ বা সময় না থাকে তাইলে ঠোঁটে শুধু লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। যারা বেশি সময় বাইরে কাটান তারা ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। যারা লিপস্টিক ব্যবহার করতে চান না। তারা লিপ বাম বা লিপলস ব্যবহার করুন।

শীতের সময় লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করুন। এতে ঝটপট ফাউন্ডেশন লাগানো হয়ে যাবে, একই সাথে ত্বকও দেখাবে মসৃণ।

হাতে ও পায়ে অবশ্যই কিছুটা লোশন লাগিয়ে নেবেন। হাত-পা সুন্দর থাকবে। এগুলো ছাড়াও প্রসাধনী অনেক দিন ব্যবহার করার জন্য জেনে নিতে পারেন কিছু টিপস।হ দ্রুত মেকআপ তুলতে চাইলে অলিভ বা নারিকেলের তেল মুখের ত্বকে ম্যাসাজ করুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিন। ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে পুষ্টিও পাবেন।

হ আপনার পছন্দের মাশকারা শুকিয়ে গেলে, ফেলে না দিয়ে এতে কয়েক ফোঁটা স্যালাইন সুলিউশন দিন কিছুক্ষণ পর আবার ব্যবহার করতে পারবেন।

 একইভাবে শুকিয়ে যাওয়া নেলপলিশের বোতল গরম পানির জারে রেখে দিন গলে গেলে সাথে সাথে ব্যবহার করুন।

 আইব্রো সেট রাখতে মাশকারা ব্রাশে অল্প হেয়ার স্প্রে লাগিয়ে সেটির সাহায্যে আইব্রো সেট করে নিন। অনেকক্ষণ সেট থাকবে।

 ড্রাই শ্যাম্পুর বদলে চুল সেট করতে বেবি পাউডার ব্যবহার করতে পারেন।হ নতুন জুতা পরার আগে পায়ে পাউডার বা ডিওডোরেন্ট লাগিয়ে নিন, আরাম পাবেন।

পোশাক মান্ত্রা

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997