মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০৯ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   696 বার পঠিত

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়

চোখের নিচের কালো দাগ জানান দেয় অনেক রোগের লক্ষণ। তাছাড়া অনিদ্রা, ধূমপান, মানসিক চাপ হতে পারে চোখের নিচে কালো দাগের কারণ। চলুন জেনে নেই এর কাছে থেকে মুক্তির উপায়সমূহ-

পুদিনাপাতা
ত্বক শীতল রাখতে এবং যেকোনো জ্বালাপোড়া ও ফোলাভাব কমাতেও পুদিনাপাতা বেশ উপকারী। ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতেও সাহায্য করে এই পাতা। প্রয়োজনীয় পরিমাণে পুদিনাপাতা নিয়ে পেস্ট তৈরি করে চোখের নিচের ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
কাঠবাদামের তেল
এই তেলে রয়েছে প্রচুর ভিটামিন ই যা ত্বকের আর্দ্রতার মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এমনকি চোখের নিচে পাতলা ত্বকের যত্নের জন্যও এই তেল বেশ উপযোগী। নিয়মিত চোখের নিচের ত্বকে এই তেল ব্যবহারে কালচে দাগ দূর হবে এবং বলিরেখাও কমে আসবে। রাতে ঘুমানোর আগে চোখের নিচে ও উপরে হালকাভাবে মালিশ করে তেল লাগিয়ে ঘুমাতে হবে, সকালে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাওয়া যাবে।
টমেটো
এতে আছে লাইকোপেন, ভিটামিন সি এবং রেটিনল যা রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং কোষ গঠনে সহায়তা করে। তাছাড়া ত্বকের রং উজ্জ্বল করে ও ত্বকের কালচেভাব দূর করতে সাহায্য করে টমেটো। এক  টেবিল চামচ টমেটোর রস, আধা চামচ লেবুর রস, এক চিমটি হলুদ গুড়া এবং এক চিমটি চালের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার পাওয়া যাবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পূজায় কী পরছেন
(2436 বার পঠিত)
এই গরমে টি-শার্ট
(1515 বার পঠিত)
মানানসই মেকআপ
(1487 বার পঠিত)
শীত ফ্যাশনে শাল
(1300 বার পঠিত)
রঙিন চুলে সাজ
(1169 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997