মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

এনা অনলাইন :   |   সোমবার, ১৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   335 বার পঠিত

ওমানে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ওমানের তামরিদে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা। রোববার (১৮ এপ্রিল) সকালে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তারা।
নিহতরা হলেন- পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা জাহেদ (৪২) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের সালাউদ্দিন (৪০) ও আবছারের (৪৫)।
সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই কাজ করতেন ওমানের গোবরায় একটি পর্দার দোকানে। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের মালিক নিজেই। এ ঘটনায় নিহতদের মধ্যে জাহিদ ওই মালিকের আপন ভাগনে। ওই মরদেহগুলো রাখা হয়েছে সালাহালতের একটি হাসপাতালের মর্গে।
বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস মাস্কটের কর্মকর্তা মাসুদ করিম।
এদিকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমান নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে যাওয়ায় শঙ্কা প্রকাশ করে প্রবাসীদের সাবধানে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন পরিষদের সভাপতি প্রকৌশলী আলী আশরাফ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৩২ অপরাহ্ণ | সোমবার, ১৯ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997