এনা অনলাইন : | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | প্রিন্ট | 942 বার পঠিত
ইতালিতে বুধবার থেকে তুলে দেয়া হয়েছে লকডাউন। তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। গণপরিবহন চলাচল শুরু করলেও যাত্রী ছিল খুবই কম। এদিকে, দেশটিতে অভিবাসন আইনের জটিলতার কারণে বৈধকরণ প্রক্রিয়ায় সাড়া দিচ্ছেন না অবৈধ অভিবাসীরা।
করোনা বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক চেহারায় ফিরতে শুরু করেছে ইতালি। বুধবার (৩ জুন) প্রত্যাহার করা হয়েছে লকডাউন। চালু হয়েছে বাস, ট্রেন। তবে যাত্রী উপস্থিতি কম থাকায় ফাঁকা ছিল গণপরিবহনের অধিকাংশ আসন।
লকডাউন উঠে গেলেও চলাফেরায় মানতে হবে স্বাস্থ্যবিধি। যাকে করোনা নিয়ন্ত্রণের তৃতীয় ধাপ বলা হচ্ছে। একজন বলেন, ‘লকডাউন খুলে দিয়েছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো। এছাড়া সামাজিক শারিরীক দূরত্ব মেনে চলবো। আর যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে এতদিন আমরা মাস্ক ব্যবহার করবো।’
এক ব্যবসায়ী বলেন, ‘যাদের দোকান ব্যবসা বন্ধ ছিল তারা ভেবেছিল খুললে হয়তো ব্যবসা হবে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান খুললেও টুরিস্ট নেই।’ এদিকে ৮ বছর পর পহেলা জুন শুরু হয়েছে ৬ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া। তবে অভিবাসন আইন জটিল হওয়ায় শঙ্কায় আছেন অনেকেই।
একজন বলেন, ‘সরকার যে আইন কানুন দিয়েছে তাতে অনেকে কাগজ করত পারবে না।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গেলো ৩ দিনে আবেদন জমার পরিমাণ ছিল খুবই কম।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
America News Agency (ANA) | Payel