এনা অনলাইন : | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | প্রিন্ট | 748 বার পঠিত
যাদের ইকামার ( আমেল মনজিলি ও সায়েক খাছ ছাড়া) মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরো তিনমাস বৃদ্ধি পাবে কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ হতে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে তা কফিল ক্যান্সেল করতে পারবে। কেননা তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে।
এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ২৫-২-২০২০ হতে ২০-৩-২০২০ এর মধ্যে কারো এক্সিট রি এন্ট্রি ভিসা ( ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এই সময়ে ছুটিতে যেতে না পারে তাহলে তার ছুটি ও তিন মাসের জন্য অটোমেটিক অনলাইনে কার্যকর হয়ে যাবে। অর্থাৎ আরো তিন মাসের এক্সিট রি এন্ট্রি ভিসা পাবে কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই। সূত্র: সৌদি জাওয়াজাত
Posted ২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
America News Agency (ANA) | Payel