>>

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলকে এমটিবি ফাউন্ডেশনের সংবর্ধনা

এনা অনলাইন :   |   বুধবার, ২২ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   472 বার পঠিত

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলকে  এমটিবি ফাউন্ডেশনের সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস-২০১৯’-এ সাফল্যের সাথে অংশগ্রহণের জন্য স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দলকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সংবর্ধনা প্রদান করেছে। এমটিবি ফাউন্ডেশন-এর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান গত ১৫ জানুয়ারী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলের সবার হাতে এমটিবি গিফ্ট চেক তুলে দেন।

অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. শামীম মতিন চৌধুরী, প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আশরাফ দৌলা, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা, ট্রেজারার নুরুল আলম এবং এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক গৌতম প্রসাদ দাসসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997