>>

ইতালিতে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয় অধিবেশন

এনা অনলাইন :   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   384 বার পঠিত

ইতালিতে অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয় অধিবেশন

ইউরোপের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের দ্বিতীয় অধিবেশন মিলানো অনুষ্ঠিত হয়েছে। রোববার ইতালির বাণিজ্যিক নগরী মিলানের একটি হলরুমে স্থানীয় সময় দুপুরে কার্যনিবাহী কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ দীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান উপদেষ্টা মো. মমিন আল শরীফ, সহসভাপতি মাহবুব সুয়েদ, আঁখি সীমা কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, কবির আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এম ডি রাসেল আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মুন্সী,সদস্য মুরাদ শেখ ও হেদায়েত হোসেন রুবেল।

এর আগে সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে সম্প্রতিকালে সভাপতির বাবার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনকে গতিশীল, সংগঠনের নিয়মনীতি মেনে চলা, সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড,সদস্য বৃদ্ধিসহ বিবিধ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে মিলানোর স্থানীয় কমিটির সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জমির হোসেন ও সাংবাদিক নাজমুল হোসেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি ফয়সাল আহমেদ দীপ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলম, মিলান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল আহমেদ, বৃহত্তর ঢাকা সমিতির সহসভাপতি চঞ্চল রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি আব্দুল খালেক রিন্টু, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট্রের সভাপতি জাসিম আহমেদ, ফেনী জেলা সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল, দিরাই সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা তাওহীদ আহমেদ, নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, নেক মানি ট্রান্সফার মিলান জোনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম, বাংলা প্রেসক্লাব মিলানের সভাপতি এ কে রুহুল সান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফেনী জেলা সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিমন,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি ফয়সল খান, কমিউনিটি নেতা লিয়াকত হোসেন, নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ মিলানের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতরা।

আলোচনাসভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ডেনমার্কের বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোগতা আহসান উজ্জামান, পর্তুগাল মাল্টি কালচারালের কর্ণধার ও ব্যবসায়ী মো. সম্রাট ও মিলান কমিউনিটির উদীয়মান কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফসার বাবুলসহ তিনজনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এছাড়া আগামী মে মাসে পর্তুগালের লিসবনে ত্রি বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে সিন্ধান্ত গৃহীত হয়।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997