বুধবার ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কানাডায় চার বাংলাদেশি খুন, পরিবারেরই একজন গ্রেপ্তার

এনা অনলাইন :   |   বুধবার, ৩১ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   498 বার পঠিত

কানাডায় চার বাংলাদেশি খুন, পরিবারেরই একজন গ্রেপ্তার

কানাডায় বাবা-মাসহ বাংলাদেশি পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগে ওই পরিবারেরই এক সদস্যকে আটক করেছে পুলিশ। মিনহাজ জামান নামের ২৩ বছরের তরুণকে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
শুক্রবার আবারো তাকে আদালতে তোলা হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গেল রোববার গভীর রাতে কানাডার রাজধানী টরন্টোর মারখাম এলাকার একটি বাড়ি থেকে চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন মুহাম্মদ মনির, তার স্ত্রী মুক্তা জামান, তাদের মেয়ে ম্যালিসা এবং মনিরের শ্বাশুড়ি। তাদের বাড়ি টাঙ্গাইল জেলায়। ইয়র্ক রিজিওনাল পুলিশ জানায়, ২০০২ সাল থেকে কানাডায় বসবাস করছিলো পরিবারটি। কিভাবে চারজনকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। নিহত দম্পতির আটক হওয়া ছেলেটি মানসিকভাবে অসুস্থ এবং মাদকাসক্ত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মনে করছে পুলিশ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৩৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997