এনা অনলাইন : | রবিবার, ২১ জুলাই ২০১৯ | প্রিন্ট | 467 বার পঠিত
বাংলাদেশ প্রেসক্লাব, বার্সেলোনার সিনিয়র সহ-সভাপতি কবি মহিউদ্দিন হারুনের মাদ্রিদ সফর উপলক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন এক মতবিনিময় সভার আয়োজন করে।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম আলমের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার, এক সংক্ষিপ্ত সফরে কবি মহিউদ্দিন হারুন মাদ্রিদে আসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান। আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য বুলবুল আহমেদ, দক্ষিন সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুর রাজ্জাক, লিয়াকত আলী, সুমেল, শিল্পী সুহেল, শরিফ আহমেদ, সায়েদুল ইসলাম, সিরাজুল ইসলামসহ অনেকে।
Posted ৪:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২১ জুলাই ২০১৯
America News Agency (ANA) | Payel