>>

পর্তুগালে ঈদের আমেজ, প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক প্রস্তুতি

এনা অনলাইন :   |   সোমবার, ০৩ জুন ২০১৯   |   প্রিন্ট   |   566 বার পঠিত

পর্তুগালে ঈদের আমেজ, প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক প্রস্তুতি

দেশের পাশাপাশি প্রবাসেও বিরাজ করছে ঈদের আমেজ। পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ঈদকে কেন্দ্র করে সারছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশে স্বজনদের অর্থ পাঠানো থেকে শুরু করে ঈদকে কেন্দ্র করে সারছেন শেষ মুহূর্তের কেনাকাটা।

এছাড়া বিভিন্ন ট্রাভেল এজেন্সীতেও বাড়ছে ঘরমুখো প্রবাসী বাংলাদেশীদের টিকেট কেনার চাপ। লিসবনের বেশ কয়েকটি বাংলাদেশী ট্রাভেল এজেন্সীর ব্যবসায়ীরা জানান, ঈদকে সামনে রেখে এমিরেটসসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সে বিশেষ ছাড়সহ অফার চলছে। ফলে তাদের টিকিট বিক্রি যেমন বেড়েছে তেমনি ঘরমুখো মানুষও রয়েছেন স্বস্তিতে।

প্রবাসে ঈদ। আনন্দের দিন তবুও কারও কারও মনে যেন চাপা কষ্ট আর দীর্ঘশ্বাস। নেই স্বজনদের হাতে বানানো সেমাই বা পিঠা। তবুও ঈদ তো ঈদই। তাই বাংলাদেশী মালিকানার সুপার মার্কেটগুলোতে ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশীদের বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রমজান উপলক্ষ্যে এবং পর্তুগালের লিসবনে বাংলাদেশীদের কেন্দ্রস্থল মার্তৃম মুনিজ এলাকার বেনফরমসো সড়কে প্রতিদিনই হাজার মানুষের আনাগোনায় মুখরিত। হঠাৎ দেখে মনে হবে ক্ষুদ্র এক বাংলাদেশ যেন। সংঘবদ্ধ বাংলাদেশীরা প্রবাসের যেখানেই হোক নিজেদের একটি কেন্দ্রস্থল খুঁজে নেয়। মার্তৃম-মুনিজ এখানকার বাংলাদেশীদের কেন্দ্রস্থল।

ঈদ প্রস্তুতিতে শুধু খাবার নয়, প্রসাধনী ও নতুন পোশাক কিনতেও শপিংমলগুলোতে প্রবাসী বাংলাদেশীদের ভিড় লক্ষ্য করা গেছে। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশীদের মালিকানায় শতভাগ দেশীয় কোনো কাপড়ের দোকান না থাকায় ভারতীয় নাগরিকদের মালিকানাধীন দেশীয় ডিজাইনের বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে কেনাকাটা করতে দেখা গেছে অনেককেই। অনেকেই জানিয়েছেন, ঈদকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি এবং প্রবাসে ঈদের অভিজ্ঞতার কথা। শুধু ক্রেতাই নয় ব্যস্ত সময় কাজ করছেন লিসবনে অবস্থান করা বাংলাদেশী ব্যবসায়ীরাও।

প্রবাসে ঈদ পালন নিয়ে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি জানান, প্রবাসে ঈদ এলে অন্যরকম অনুভূতি তৈরি হয়। যতোই আয়োজন থাক, কখনোই দেশের ঈদের মতো আমেজ এখানে পাওয়া যায় না। তবে সময়ের সঙ্গে এখানে দেশীয় মানুষ বাড়ছে। ঈদের দিনে একে অন্যের বাসায় ঘুরে ফিরে ভালোই কেটে যায় ঈদ। তবুও রয়ে যায় আক্ষেপ।

দূতাবাসের তথ্য অনুযায়ী রাজধানী লিসবনসহ পর্তুগালের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশীর সংখ্যা ১৫ হাজারের বেশী। বৈধ হওয়ার প্রক্রিয়া সহজ হওয়ায় প্রতিনিয়তই পর্তুগালে বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে বহু বাংলাদেশী পরিবার। তাই একসঙ্গে ঈদ উৎসব উদযাপনে যোগ হচ্ছে বাড়তি আমেজ।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997