এনা অনলাইন : | বুধবার, ২৯ মে ২০১৯ | প্রিন্ট | 542 বার পঠিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্পেনে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘স্পেন বাংলা প্রেসক্লাব’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ মে) বার্সেলোনা শহরে চার তারকা চিহ্নিত হোটেল সুনটেল আকুয়ারেয়ার হলরুমে আয়োজিত এ ইফতার মাহফিলে দেশি-বিদেশি প্রায় ৪ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা। এ ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানি ভারতীয় কমিউনিটির নেতারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারি কাউন্সেলর রামন পেদ্রো বারনাউস, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিয়ল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস।
এ ছাড়া বার্সেলোনার সিটি কর্পোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র ও আন্তঃ সংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়, কাতালান বামপন্থী দলের নেতা ও কাতালান পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা সুষ্ঠু পরিবেশে বর্ণাঢ্য ও বিশাল আয়োজনের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য ও কার্যনির্বাহী পরিষদকে বিশেষ ধন্যবাদ জানান।
ইফতারের পরে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যময় খাবার ও দেশীয় পোশাকে শিশু নারীসহ বাংলাদেশিদের উপস্থিতিকে বর্ণময় সংস্কৃতির মিলনমেলা হিসেবে আখ্যা দেন।
অনুষ্ঠানে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুল ওয়াহিদ, সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না, সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, মহিলা সম্পাদিকা তারিনা জামান খান কাকন, প্রথম সদস্য মিরন নাজমুল, সদস্য মো. ছালাহ উদ্দিন, জাফর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বাংলাদেশি কমিউনিটির সম্মানে গত ১৭ মে রাজধানী শহর মাদ্রিদে ইফতার মাহফিল আয়োজনের পর এবার পর্যটন নগরী বার্সেলোনায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ মে ২০১৯
America News Agency (ANA) | Payel