এনা অনলাইন : | শুক্রবার, ০৩ মে ২০১৯ | প্রিন্ট | 596 বার পঠিত
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে এ উন্নয়ন যাত্রা লক্ষ্য করছে। অপার সৌন্দর্যের এ দেশে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনসহ ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা। আছে বিভিন্ন ধরণের খাবার, পোশাক ও শিল্প-সংস্কৃতি।
এসব জিনিসে শুধু দেশি নয়, বিদেশি লোকেরও মন জেতার শক্তি রয়েছে। কিন্তু আমাদের পর্যটনশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে সরকার, দূতালয়সহ দেশ-বিদেশে থাকা সকল প্রবাসীদেরও এতে ভূমিকা রয়েছে। আর সে জন্য সবাইকে এগিয়ে আসতে আহ্ববান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতিকুল হক।
দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এপ্রিলের ১৭ থেকে মের ১ তারিখ চলে অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট। ৪ দিনব্যাপী মেলা শেষে প্রাপ্তি ও প্রত্যাশা নিয়ে বুধবার একটি আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট, দুবাই।
বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহানের সঞ্চালনায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ভুবন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উপসচিব ইশরাত জামান ও দেশ থেকে আসা বিভিন্ন ট্যুর অপারেটরস।
সভায় উপস্থিত ছিলেন, প্রথম সচিব (পাসপোর্ট) নূর ই মাহবুবা জয়া, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, দূতালয় প্রধান প্রবাস লামারং, বিমানের রিজিওনাল ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
সামনের বছর মেলায় আরো ভালো করতে ও পর্যটন শিল্পকে আরো আরো ভালো করতে সবাই একজোট হয়ে কাজ করে যাবে বলে জানিয়েছেন সভায় উপস্থিত বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। পরে আমন্ত্রিত অতিথিদের বাংলাদেশি খাবারে আপ্যায়ণ করা হয়।
Posted ৭:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০১৯
America News Agency (ANA) | Payel