>>

গুটিকয়েকের জন্য ছাত্রলীগের বদনাম হতে পারে না: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :   |   শনিবার, ১২ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   685 বার পঠিত

গুটিকয়েকের জন্য ছাত্রলীগের বদনাম হতে পারে না: ওবায়দুল কাদের

দলভারি করতে খারাপ লোকজনদের ছাত্রলীগে না ভেড়ানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে জায়গা নেই। সমাবেশ তখনই সার্থক হবে যখন ছাত্রলীগ আগাছামুক্ত হবে, ছাত্রলীগের স্বকীয় সুনাম ধরে রাখবে। গুটিকয়েকের জন্য গোটা ছাত্রলীগের বদনাম হতে পারে না।

তিনি বলেন, খারাপ লোকজন যারা আছে তাদের দল থেকে বের করে দাও, কোনো দরকার নেই। যারা আমাদের দল ও পার্টির ভাবমূর্তি নষ্ট করে তাদের কোনো দরকার নেই।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ এ ছাত্র সমাবেশের আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ আহমদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিমকোর্টের দেওয়া রায়ে ফখরুল ও মওদুদরা জগাই মাধাইর মতো নৃত্য করছে বলে মন্তব্য করে   ওবায়দুল কাদের বলেন, সুপ্রিমকোর্টের রায়ে বাংলাদেশের রাজনীতিতে অঘটনঘটনপটিয়সী, ডিগবাজির চ্যাম্পিয়ন মওদুদ আহমদের আনন্দে আমরা খুব একটা বিচলিত হইনি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি এতো লাফালাফি করছেন কেন? কারণটা কী? আট বছরে আট মিনিটের জন্য আন্দোলন করতে পারেননি। জনগণ আপনাদের সঙ্গে ছিল না। আজকে কোর্ট একটা রায় দিয়েছে, মনে হচ্ছে জগাই মধাই নৃত্য করছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, মওদুদ আহমদ একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, আবার বিএনপি। এই বহুরূপী রাজনীতিকের পরামর্শ নিয়ে আপনারা (বিএনপি) কিন্তু রসাতলে ডুবে গেছেন, বাকিটাও ডুবে যাবেন।
সেতুমন্ত্রী বলেন, অবৈধভাবে দখল করার বাড়ির মামলায় হেরে গেলে, বিচার বিভাগ স্বাধীন নয়। আবার বেগম জিয়ার বাড়ির মামলায়, উকিল মওদুদ আহমদ; সেই মামলা হেরে গেলে বিচার বিভাগ স্বাধীন নয়। সুপ্রিমকোর্ট যখন ষোড়শ সংশোধনীর রায় দিল, বাতাসে ক্ষমতার গন্ধ পেয়ে আজকে এই মওদুদ আহমদ সাহেব এখন বলছে- বিচার বিভাগ স্বাধীন। হায়রে.. শিলা জলে ভেসে যায়, বানরে সঙ্গীত গায়- এই হচ্ছে এই দলের অবস্থা। এই হচ্ছে ডিগবাজি খাওয়া রাজনীতিকের চরিত্র।
ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে তোমাদের কোন শোক নয়, শপথ নিতে হবে। চলার পথে আবারও ষড়যন্ত্র, আবারও চক্রান্ত। শেখ হাসিনার উন্নয়ন এবং অর্জনকে আজ যারা সইতে পারছে না, ঈর্ষান্বিত হয়ে আজকে তারা সুপ্রিমকোর্টের রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তোমাদের শপথ নিতে হবে, এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে, শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997