এনা অনলাইন : | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১ | প্রিন্ট | 13034 বার পঠিত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে সদ্যনিযুক্ত ভারতের উপহাইকমিশনার ড. বিনয় জর্জ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী উপহাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন।
ড. হাছান মাহমুদ এবং ড. বিনয় জর্জ দুই দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।
Posted ১১:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১
America News Agency (ANA) | ANA