>>

আগামী বছর চালু হবে সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   761 বার পঠিত

আগামী বছর চালু হবে সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর চাঁনখারপুলে নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট ‘শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট’ আগামী বছর চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে এই ইনস্টিটিউটের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ের অন্তত তিনমাস আগে এর নির্মাণকাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরের সেপ্টেম্বরে এটি উদ্বোধন করবেন।
তিনি বলেন, ‘সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে ইনস্টিটিউটটির নির্মাণকাজ করছে। আমাদের সৌভাগ্য যে, পৃথিবীর সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট আমাদের দেশে হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রীর নামে।’
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ সেনাবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997